হোম > খেলা > অন্য খেলা

৫৮ বছর বয়সে অলিম্পিকে অভিষেক যে নারী অ্যাথলেটের

স্বপ্ন ছিল জীবনে একবার হলেও অলিম্পিকে খেলবেন। প্যারিস অলিম্পিকে ৫৮ বছর বয়সে সেই স্বপ্ন পূরণ করেছেন টেবিল টেনিস খেলোয়াড় জেং জিইং। প্রিলিমিনারি রাউন্ডে গত রাতে তিনি লেবাননের মারিয়ানা সাহাকিয়ানের কাছে ৪-১ ব্যবধানে হেরেছেন ঠিকই। তবে বহু বছরের লালিত স্বপ্ন পূরণ হওয়ায় উচ্ছ্বসিত জেং।

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুতে জন্ম নেওয়া জেং মাত্র ১৬ বছর বয়সে জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন। জন্মসূত্রে চীনের নাগরিক এই অ্যাথলেট ১৯৮৬ সালে চিলিতে গিয়ে স্থায়ী হন। ২০ বছর বয়সে অবসর নিয়ে চিলিতে স্কুলের বাচ্চাদের কোচিং করিয়েছেন। ১৯৮৮ সালে অলিম্পিকে টেবিল টেনিস শুরু হয় প্রথমবারের মতো।  জিইংয়ের ফিরে আসার গল্প করোনা মহামারির সময় শুরু। কঠোর অনুশীলনে টেবিল টেনিসে দ্রুতই নিজের  র‍্যাঙ্কিংয়ের উন্নতি করেন এবং প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করে নিজের ফিরে আসার গল্পের পূর্ণতা দেন।

ইনডোর ভর্তি দর্শকদের দারুণ সমর্থনে জেং কিছুটা আবেগী হয়ে পড়েছিলেন। ম্যাচ শেষে জেং বলেছেন, ‘৩০ বছর পর আমি আবারও টেবিল টেনিসে ফিরেছি। এই বয়সে অলিম্পিকে খেলার স্বপ্ন পূরণ হয়েছে। প্রতিটি প্রতিযোগিতায় আমি নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। এবারও তার ব্যতিক্রম হয়নি।’

বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে নামছেন রোনালদোরা, খেলা দেখবেন কোথায়

রাতে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

ধবলধোলাই এড়াতে পারবে তো বাংলাদেশ

এবারও কি দেখা যাবে জার্মানির গোলবন্যা

না ফেরার দেশে বাংলাদেশ হকি দলের প্রথম অধিনায়ক

একই দিনে বাংলাদেশেরও দুই ম্যাচ, ইংল্যান্ডেরও দুই ম্যাচ

স্পেনের বিশ্বকাপের প্রথম ম্যাচ কোথায় দেখবেন

একই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, কোনটি ছেড়ে কোনটি দেখবেন

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, খেলা দেখবেন কোথায়

কানাডার বিশ্বকাপের প্রথম ম্যাচ কোথায় দেখবেন