হোম > খেলা > অন্য খেলা

সোনা জিতে ইমরানুরের ইতিহাস 

নিজস্ব প্রতিবেদক

ট্র্যাকে আবারও ঝড় তুললেন ইমরানুর রহমান। ব্যক্তিগত সেরা টাইমিংয়ের রেকর্ড গড়ে বাংলাদেশের দ্রুততম মানব জিতলেন এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টের স্বর্ণ। 

আজ কাজাখস্তানের আস্তানায় ৬০ মিটার স্প্রিন্টে ৬ দশমিক ৫৯ সেকেন্ড সময় নিয়ে সেরা হন ইমরানুর। পেছনে ফেলেন বাকি সাত দৌড়বিদকে। এই ইভেন্টে দ্বিতীয় হয়েছেন হংকংয়ের শাক কাম চিং, ৬ দশমিক ৬৫ সেকেন্ডে। তৃতীয় হওয়া তাঁর স্বদেশি লি হং কিটের টাইমিং ৬ দশমিক ৭৭ সেকেন্ড। 

সেমিফাইনালে কাতারের প্রতিযোগী ফেমি সেউন ওগুনোডের কাছে ফটো ফিনিশিংয়ে হেরে দ্বিতীয় হয়েছিলেন ইমরানুর। ২৯ বছর বয়সী অ্যাথলেটের সময় লেগেছিল ৬ দশমিক ৬১ সেকেন্ড। সার্বিয়ার বেলগ্রেদে এই ইভেন্টে গত বছর ৬ দশমিক ৬৪ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছিলেন তিনি। ব্যক্তিগত সেই টাইমিং ইমরানুর কাতারে সেমিফাইনালে ভাঙেন। এরপর এবার নতুন করে গড়লেন ফাইনালে।

রিশাদরা কি জয়ের দেখা পাবেন পিএসএলে

জয় দিয়ে বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ

টিভিতে দেখা যাবে না বাংলাদেশ-নেপাল সেমিফাইনাল, তাহলে দেখবেন কোথায়

টাইগার উডসের সঙ্গে ‘সংসার’ ভাঙার হুমকি ট্রাম্পের সাবেক পুত্রবধূর

রাজনৈতিক দল বা গোষ্ঠীর সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

কথা কম, খেলতে হবে বেশি: প্রধানমন্ত্রী

প্রথম ধাপে সরকারি বেতন পাচ্ছেন ১২৯ ক্রীড়াবিদ

বন্ধুর গাড়ি দুর্ঘটনায় মন ভালো নেই ট্রাম্পের

পিএসএলে আজকের ম্যাচ কোথায় দেখবেন

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের সোনা