হোম > খেলা > অন্য খেলা

৬ বছর পর এশিয়ান আর্চারিতে সোনা জিতল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এশিয়ান আর্চারিতে বাংলাদেশকে সোনা এনে দিলেন আলিফ। ছবি: সংগৃহীত

পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশকে সোনা এনে দিলেন আব্দুর রহমান আলিফ। আজ সিঙ্গাপুরে এশিয়ান আর্চারির এই ইভেন্টের ফাইনালে বাংলাদেশের আলিফ ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন জাপানের গাকুতো মিয়াতাকে।

এশিয়ান আর্চারিতে ৬ বছর পর সোনা জিতল বাংলাদেশ। এর আগে ২০১৯ সালে এশিয়া কাপ আর্চারির লেগ-৩-এ বাংলাদেশের হয়ে সোনা জিতেছিলেন রোমান সানা।

গত মঙ্গলবার চীনা তাইপের চেন পিন-আনকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে পুরুষ রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠে পদক নিশ্চিত করেছিলেন আব্দুর রহমান আলিফ। ফাইনালে জাপানের মিয়াতাকে হারানোয় নিশ্চিত হয় সোনা।

তবে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ফাইনালে। প্রথম সেটে আলিফের স্কোর ছিল ২৮, মিয়াতোর ২৭। পরের সেটে আলিফ করেন ২৯, মিয়াতো ২৮। পরের দুই জাপানি মিয়াতো জিতলে ৪ সেট শেষে ৪-৪-এ সমতা। কে জিতবে ফাইনাল—এমন উত্তেজনা নিয়েই শুরু হয় পঞ্চম সেট। যেখানে আলিফের ২৯ স্কোরের বিপরীতে ২৬ করেন মিয়াতো। আর তাতেই জিতে যান আলিফ।

পর্তুগাল-স্পেন হাইভোল্টেজ শেষ ষোলোর ম্যাচ কোথায় দেখবেন

ব্রাজিল কি পাবে শেষ আটের টিকিট

ফ্রান্সকে কি চমকে দিতে পারবে প্যারাগুয়ে

নকআউট পর্বে খেলতে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

রোনালদোরা কি পারবেন ক্রোয়েশিয়া-বাধা টপকে সামনে এগোতে

ইংল্যান্ড কি আজ অঘটনের শিকার হবে

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কে হচ্ছে, জানা যাবে আজ

শেষ বত্রিশের বাধা কি পেরোতে পারবে ব্রাজিল

তিনে তিন করার লক্ষ্যে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে নামছেন রোনালদোরা, খেলা দেখবেন কোথায়