হোম > খেলা > অন্য খেলা

এশিয়ার সেরা বেল্টের লড়াইয়ে সুরো কৃষ্ণ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পেশাদার বক্সিংয়ে বাংলাদেশের পরিচিত দুই মুখ সুরো কৃষ্ণ চাকমা ও আল আমিন। শুক্রবার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বেক্সিমকো এক্সেল বক্সিং চ্যাম্পিয়নশিপ ফাইট নাইট’ এ আবারও নামছেন বাংলাদেশের দুই বক্সার। 

এবারের চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি বিদেশি বক্সারদের দেখা যাবে। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক এবং নেপালের বক্সারদের দেখা যাবে ফাইট নাইটে। শুক্রবারের ফাইটে বেশি আকর্ষণীয় লড়াইটা হতে যাচ্ছে সুরো কৃষ্ণর সঙ্গে নেপালি বক্সার মহেন্দ্র বাহাদুর চাঁদের মধ্যে। 

এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপে লড়বেন সুরো কৃষ্ণ ও মহেন্দ্র বাহাদুর। এশিয়ান অঞ্চলে সুপার লাইটওয়েটে সবচেয়ে মর্যাদাকর টাইটেল এটি। 

গত জুলাইয়ে থাইল্যান্ডে সুপার ওয়েল্টার ক্যাটাগরিতে থাই বক্সার থাপানুত লুটেসিংটাউর্নকে হারিয়েছিলেন আল আমিন। এবার তাঁর সামনে কঠিন প্রতিপক্ষ। ওয়েল্টারওয়েট বাউটে আল আমিন খেলবেন রাশিয়ার কনস্ট্যান্টিন রুডেনকোর বিপক্ষে।

ফ্রান্সকে কি চমকে দিতে পারবে প্যারাগুয়ে

নকআউট পর্বে খেলতে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

রোনালদোরা কি পারবেন ক্রোয়েশিয়া-বাধা টপকে সামনে এগোতে

ইংল্যান্ড কি আজ অঘটনের শিকার হবে

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কে হচ্ছে, জানা যাবে আজ

শেষ বত্রিশের বাধা কি পেরোতে পারবে ব্রাজিল

তিনে তিন করার লক্ষ্যে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে নামছেন রোনালদোরা, খেলা দেখবেন কোথায়

রাতে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

ধবলধোলাই এড়াতে পারবে তো বাংলাদেশ