হোম > খেলা > অন্য খেলা

এসএ গেমসে স্বর্ণজয়ী শুটার সাদিয়া সুলতানার অকালমৃত্যু

আজকের পত্রিকা ডেস্ক­

সাবেক তারকা শুটার সৈয়দা সাদিয়া সুলতানা। ছবি: সংগৃহীত

চলে গেলেন বাংলাদেশের শুটিংয়ের সাবেক তারকা সৈয়দা সাদিয়া সুলতানা। আজ দুপুর ১টায় মাত্র ৩১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন (বিএসএসএফ)। নিজেদের ফেসবুক পেজে তারা লিখেছে, ‘বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের কমনওয়েলথ শুটিং ও ২০১০ এসএ গেমসের স্বর্ণপদক প্রাপ্ত শুটার সৈয়দা সাদিয়া সুলতানা দুপুর ১টায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

সৈয়দা সাদিয়া সুলতানার অকালপ্রয়াণে শোক জানিয়ে বিএসএসএফ আরও লিখেছে, ‘তাঁর মৃত্যুতে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন ও শ্যুটিং পরিবার গভীরভাবে শোকাহত।’

সাদিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন আরেক শুটার শারমিন আক্তার রত্না। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কিছুক্ষণ আগে সাদিয়ার মৃত্যুর খবর শুনলাম। ওর ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। সে আমাকে খবরটি জানিয়েছে। শুনে মনটা খুব খারাপ হয়ে গেল।’

২০১০ সালে এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন সৈয়দা সাদিয়া সুলতানা। পদক জেতেন কমনওয়েলথ শুটিংয়েও। ২০১৩ সালে বাংলাদেশ গেমসের পর থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি।

গোল ব্যাটলস ফুটবল গেমিং চ্যাম্পিয়নশিপে কে হলেন চ্যাম্পিয়ন

জুনিয়র নারী এএইচএফ কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ফ্রান্স নাকি ইংল্যান্ড, সান্ত্বনার জয় কে পাবে আজ

সিরিজে ফিরতে পারবে তো বাংলাদেশ

এবারও কি ফাইনালে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

সেমিফাইনালে কাকে পাচ্ছে ফ্রান্স

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

পর্তুগাল-স্পেন হাইভোল্টেজ শেষ ষোলোর ম্যাচ কোথায় দেখবেন

ব্রাজিল কি পাবে শেষ আটের টিকিট

ফ্রান্সকে কি চমকে দিতে পারবে প্যারাগুয়ে