হোম > খেলা > ফুটবল

সত্যি সাকিবের পল্টি: নেইমারের সাইন করা জার্সি পরে দেখেছেন ব্রাজিলের ম্যাচ

রানা আব্বাস, নিউজার্সি থেকে

তিন দিন আগেই আজকের পত্রিকাকে বলা সাকিব আল হাসানের কথাটা ছড়িয়ে পড়েছিল, ব্রাজিল-মরক্কো ম্যাচ দেখবেন।

আর্জেন্টিনার সমর্থক হলেও ব্রাজিলের জার্সি পরে ব্রাজিলের ম্যাচ দেখতে যাবেন সাকিব। নিউইয়র্কের লং আইল্যান্ডের জেরিকোর এক কফিশপে যা বলেছিলেন, তা-ই করে দেখালেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল-মরক্কো ম্যাচে যে সত্যি সত্যিই ‘পল্টি’ মারলেন।

ব্রাজিল-মরক্কো ম্যাচ শেষে আজকের পত্রিকার প্রতিনিধির সঙ্গে দেখা হয়ে গেল সাকিবের। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। মেটলাইফ স্টেডিয়ামে নেইমারের স্বাক্ষর করা জার্সি কাঁধে রেখে বাংলাদেশের তারকা অলরাউন্ডার ম্যাচ নিয়ে বলেন, ‘ভালোই লেগেছে। মনে মনে মরক্কোর সাপোর্টার ছিলাম।’

এ যেন পল্টির ওপর পল্টি!

নেইমারের স্বাক্ষর করা জার্সি কোথায় পেলেন—উত্তরে সাকিব বলেন, ‘রবিন ভাই দিয়েছেন নেইমারের স্বাক্ষর করা জার্সি। তিনি দিয়েছেন বলেই পরেছি। তা না হলে পরা হতো না। তবে মরক্কো ভালো খেলেছে।’ নেইমারের বন্ধু নামে পরিচিত রবিন মিয়া নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিবের সঙ্গে ছবি তুলে পোস্টও করেছেন।

খেলা সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হলে সাকিব একরকম হেসে জানিয়ে দিলেন, তিনি ফুটবল বিশ্লেষক নন। আজকের পত্রিকাকে বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘আমি বিশেষজ্ঞ না। খেলা দেখতে এসেছি, ভালো লেগেছে।’

সাকিব আল হাসানকে নেইমারের স্বাক্ষরিত জার্সি উপহার দিয়েছেন রবিন মিয়া। ছবি: রবিন মিয়ার ফেসবুক পেজ

ফুটবলপ্রেমী হলেও ক্রিকেট তাঁর ধ্যানজ্ঞান, ১৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড যিনি উপহার দিয়েছেন, তিনি প্রায় দুই বছর ধরে খেলতে পারছেন না বাংলাদেশের জার্সিতে। আপাতত যুক্তরাষ্ট্রে হাতে পাওয়া সময়ে সাকিবও মেতে উঠেছেন ফুটবল উৎসবে।

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জয়ের নায়কের শুরুটা বাংলাদেশেই

তুরস্কের একের পর এক আক্রমণ ঠেকিয়ে জিতল অস্ট্রেলিয়া

হতাশ হতে না করেছেন ব্রাজিল কোচ

৩৬ বছরের অপেক্ষা ফুরোল স্কটল্যান্ডের

বাংলাদেশের প্রতি ব্রাজিলিয়ান তারকার ভালোবাসা

এখন ইতালিই ব্রাজিলের অনুপ্রেরণা

ছন্দে ফিরতে পারবে কি ব্রাজিল, যা বলছেন ভিনিসিয়ুস

ব্যর্থতা স্বীকার করে ব্রাজিল কোচ বলছেন, ‘সব জায়গায় উন্নতি করতে হবে’

মরক্কোর কাছে পয়েন্ট খোয়াল ব্রাজিল

ভিনির গোলে ব্রাজিলের সমতা