হোম > খেলা > ফুটবল

আমি এমন মানুষ নই যে পালিয়ে যাব: জার্মান কোচ

ক্রীড়া ডেস্ক    

বিশ্বকাপ থেকে ছিটকে পড়ায় সুতোয় ঝুলছে জার্মান কোচ হুলিয়ান নাগলসমানের চাকরি। ছবি: সংগৃহীত

অঘটন তো এভাবেই হয়। শেষ বত্রিশ পর্বে জার্মানি যখন প্যারাগুয়েকে পেয়েছিল, তখন জার্মান সমর্থকদের অনেকেই হয়তো খুশি হয়েছিলেন তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়ে। কিন্তু বোস্টনে তিন ঘণ্টার লড়াই শেষে জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারাগুয়ে। লাতিন আমেরিকার দলটি যেখানে উদযাপনে ব্যস্ত, তখন দুশ্চিন্তায় দিন কাটছে জার্মান কোচ হুলিয়ান নাগলসমানের।

বোস্টনে গত রাতে জার্মানি-প্যারাগুয়ে মূল ম্যাচ ১-১ গোলে ড্রয়ের পর গড়ায় অতিরিক্ত সময়ে। তবে দীর্ঘ ১২০ মিনিটের খেলার পরও ফল না আসায় সেটা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে হেরে টুর্নামেন্ট থেকে আগেভাগেই বিদায়ঘণ্টা বেজে যায় জার্মানির। শেষ বত্রিশ থেকে ছিটকে যাওয়ার পর নাগলসমানের চাকরি নিয়েই টানাটানি। ম্যাচ শেষে জার্মান সম্প্রচারক জেডডিএফকে তিনি বলেন, ‘আমি এমন মানুষ নই, যে পালিয়ে যাব।’

২০২৮ সালের ইউরো পর্যন্ত জার্মানির সঙ্গে নাগলসমানের চুক্তি রয়েছে। তবে বিশ্বকাপে অঘটনের শিকার হওয়ার পর তাঁর চাকরি টিকবে কি না, সেটা নিয়েই আলাপ-আলোচনা চলছে বেশি। যদি টিকে যান, তাহলে ভবিষ্যতে দলকে আরও ভালো কিছু উপহার দেওয়ার অঙ্গীকার করেছেন জার্মান কোচ। প্যারাগুয়ের কাছে হারের পর নাগলসমান বলেন, ‘আমি কাজ চালিয়ে যেতে চাই। তবে ফুটবলে সব সময় সবকিছু আপনার নিজের হাতে থাকে না। যদি ডিএফবি (জার্মান ফুটবল ফেডারেশন) আমাকে রাখতে চায়, তাহলে আমি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও নেশনস লিগের প্রস্তুতি নেব।’

নাগলসমানের জন্য গত রাতটা কত দীর্ঘ ছিল, সেটা কেবল তিনিই ভালো জানেন। এমন বিদায়ের পর জার্মানি ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে তাঁকে কথা বলতে হয়েছে। তবে আলাপ-আলোচনার বিষয়বস্তু কী ছিল, তা বিস্তারিত বলেননি তিনি।

ম্যাচ শুরু থেকে চার ঘণ্টা কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা, এরপর সংবাদ সম্মেলন—সব মিলিয়ে নাগলসমান তাই ক্লান্ত। সাংবাদিকদের জার্মান কোচ বলেন, ‘তাঁরা আমার সঙ্গে ভালোভাবে কথা বলেছেন। আমাকে সান্ত্বনা দিয়েছেন। নিশ্চয়ই এই ম্যাচ হারের ২ মিনিট পরেই তাঁরা আমাকে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেবেন না। এ ব্যাপারে তাঁরা কথা বলতে রাজি নন।’

২০১৪ বিশ্বকাপ জয়ের পর জার্মানির সময়টা বড্ড খারাপ যাচ্ছে। ২০১৮ ও ২০২২ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায়ঘণ্টা বেজে যায় তাদের। এবার কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে দাপুটে টুর্নামেন্ট শুরু করেছিল জার্মানি। এরপর আইভরি কোস্টের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয়ে নিশ্চিত করে নকআউট পর্ব। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ থেকেই নাগলসমানের দল চলতে থাকে উল্টো পথে। ইকুয়েডরের বিপক্ষে গোলে হারের পর জার্মানরা গত রাতে টাইব্রেকারে হেরে গেল প্যারাগুয়ের কাছে।

উত্তেজনায় ঠাসা ম্যাচে ডাচদের কাঁদিয়ে শেষ ষোলোতে মরক্কো

জার্মানির বিদায়ের পর ব্রাজিলে উল্লাস

এমবাপ্পের মধ্যে নিজেকে খুঁজে পান রোনালদো

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় প্যারাগুয়ে

ব্রাজিল হারবে বলে ভবিষ্যদ্বাণী করা সেই জার্মান গুরুকে নেইমারের খোঁচা

এমবাপ্পেদের এই ফ্রান্সের সঙ্গে কি পারবে সুইডেন

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

বিশ্বকাপে না হেরে রেকর্ডে নাম লেখালেন কাসেমিরো

কানাডার নায়ক এক ‘ফ্যামিলি ম্যান’

শেষ ষোলোয় উঠে ব্রাজিলের নতুন রেকর্ড, প্রতিপক্ষ হবে কারা