হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনার ক্লাব ছেড়ে মেসিদের দলে প্যারাগুয়ের ফুটবলার

ক্রীড়া ডেস্ক    

লিওনেল মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে এখন প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গালার্সা। ছবি: সংগৃহীত

ইন্টার মায়ামিতে মাতিয়াস গালারসার যোগদানের খবর শোনা যাচ্ছিল কদিন ধরেই। অবশেষে এল সেই আনুষ্ঠানিক ঘোষণা। এখন তিনি খেলবেন লিওনেল মেসি-রদ্রিগো দি পলদের সঙ্গে মায়ামিতে। তবে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে গালার্সা যোগ দিয়েছেন ধারে।

আর্জেন্টিনার প্রথম বিভাগের ক্লাব রিভার প্লেট থেকে গতকাল গালারসাকে ধারে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ইন্টার মায়ামি। ২০২৬ মেজর লিগ সকারের (এমএলএস) পর্যন্ত প্যারাগুয়ের মিডফিল্ডার খেলবেন মায়ামি। মৌসুম শেষে গালারসাকে স্থায়ীভাবে দলে নেওয়ার সুযোগও থাকবে ইন্টার মায়ামির। আন্তর্জাতিক ট্রান্সফার সার্টিফিকেট (আইটিসি) এবং পি-১ ভিসা পাওয়ার পরই যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগদানের সুযোগ থাকছে।

ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ের দারুণ অভিজ্ঞতা নিয়ে ইন্টার মায়ামিতে যোগ দিলেন গালারসা। ক্লাব ফুটবলে ১৭১ ম্যাচে ১০ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৬ গোলে। তবে রিভার প্লেটের হয়ে কোনো গোল করতে পারেননি। দক্ষিণ আমেরিকার কনমেবল কোপা লিবার্তাদোরেস ও কোপা সুদামেরিকানাতে খেলেছেন। আর প্যারাগুয়ের জার্সিতে ১৯ ম্যাচে করেছেন ৪ গোল। অ্যাসিস্ট করেছেন ২ গোলে। যেখানে ২০২৬ ফুটবল বিশ্বকাপে একটি করে গোল ও অ্যাসিস্ট করেন। জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে তাঁর দল খেলেছে শেষ ষোলোতেও।

প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনে জন্ম নেওয়া গালারসা ধারেই বেশি খেলেছেন। ক্লাব অলিম্পিয়ার বয়সভিত্তিক দলে খেলে শুরু তাঁর ফুটবল ক্যারিয়ার। এরপর ধারে ব্রাজিলের ক্লাব সিআর ভাস্কো দা গামায় যোগ দেন। সেখানেই তাঁর পেশাদার ফুটবলে অভিষেক হয়েছে।

২০২২ সালে সি আর ভাস্কো দা গামা থেকে ধারে কুরিতিবায় যোগ দেন গালারসা। পরের মৌসুমে ধারে চলে যান সিএ তালেয়েরেসে। ২০২৫ সালে তালেয়েরেসের সঙ্গে স্থায়ীভাবে চুক্তিবদ্ধ হওয়ার পর প্যারাগুয়ের মিডফিল্ডার যোগ দেন আর্জেন্টিনার শীর্ষ বিভাগের ক্লাব রিভার প্লেটে।

২০২৩ সালে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে মেসি যোগ দেন ইন্টার মায়ামিতে। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে তিন বছরে এমএলএস কাব, লিগস কাপ, সাপোর্টার্স শিল্ডের পুরস্কার জিতেছেন। কদিন আগে তিনি আর্জেন্টিনার হয়ে দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন। যদিও চালিয়ে যাবেন ক্লাব ফুটবল। চলতি মৌসুমে ইন্টার মায়ামি এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে অবস্থান করছে দুই নম্বরে। ২২ ম্যাচে ১২ জয়, ৬ ড্র ও ৪ হারে এখন ক্লাবটির পয়েন্ট ৪২।

এমবাপ্পের ‘রসিকতায়’ খেপেছে চীন, খেলা সম্প্রচার বন্ধ

সাফের টিকিট পাবেন কোথায়, দাম কত

মেসির সঙ্গে এমন ঘটনা এবারই প্রথম নয়, এর আগে কতবার ঘটেছিল

ব্যালন ডি’অর জিতে হ্যারি কেইনের বিশেষ বার্তা

মেসি কেন যাননি ব্যালন ডি’অরে

হ্যারি কেইনসহ ব্যালন ডি’অরে কে কী পুরস্কার জিতলেন

ব্যালন ডি’অরের আগমুহূর্তে কী সিদ্ধান্ত নিলেন এমবাপ্পে

মেসি, দুই মার্তিনেসসহ ব্যালন ডি’অরের মনোনয়নে আরও আছেন যাঁরা

৯ গোলের ধাক্কা ভুলে ঘুরে দাঁড়ানোর আশা বাংলাদেশের

হামজার সঙ্গে খেলতে মুখিয়ে মাহি খান