হোম > খেলা > ফুটবল

৬৬ বছরে যা হয়নি, গত রাতে ঘটল এমন অঘটন

ক্রীড়া ডেস্ক    

ফ্লিটউডের কাছে হেরে কারাবাও কাপের চতুর্থ রাউন্ডেই বিদায় আর্সেনালের। টুর্নামেন্টের ৬৬ বছরের ইতিহাসে ঘটল এমন অঘটন। ছবি: এএফপি

২০২৫-২৬ মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়নস লিগে রানার্সআপ—কথাটা যে আর্সেনাল সম্পর্কে, সেটা অনেকেই ধরতে পেরেছেন। গতকাল রাতে যখন তাদের প্রতিপক্ষ ফ্লিটউড, তখন চোখ বুজে অনেকেই আর্সেনালের জয় দেখতে পাচ্ছিলেন। কিন্তু কখনো কখনো ম্যাজিকও তো হয়। চতুর্থ স্তরের দল ফ্লিটউড উঠে গেল পরের রাউন্ডে।

হাইবুরি স্টেডিয়ামে গত রাতে কারাবাও কাপের চতুর্থ রাউন্ডে মুখোমুখি হয়েছে আর্সেনাল-ফ্লিটউড। কাগজ-কলমে শক্তিশালী আর্সেনালের যে ম্যাচ সহজে জেতার কথা, সেই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর্সেনাল-ফ্লিটউড ম্যাচ ১-১ সমতায় শেষ হওয়ার পর গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে ৫-৩ গোলে জিতে অঘটনের জন্ম দিল ফ্লিটউড। চতুর্থ দলের দলটি আর্সেনালকে বিদায় করে কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে উঠে গেল। ১৯৬০ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে ঘটল এমনই এক অঘটন।

মূল একাদশে ৯ পরিবর্তন আনা হলেও আর্সেনালের দলটাকে দুর্বল বলার উপায় নেই। কাই হ্যাভার্টজ, ম্যাক্স ডাউম্যানের মতো তারকারাও ছিলেন। বদলি হিসেবে নামেন মার্টিন ওডেগার্ডও। তারপরও এমন হার হজম করতে পারছেন না আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ফ্লিটউডের কাছে হেরে বিদায়ের পর আর্তেতা বলেন, ‘আজ (গতকাল) সত্যিই আমাদের মন খারাপের দিন। এটাই ফুটবলের সৌন্দর্য। পরের রাউন্ডে যাওয়ায় ফ্লিটউডকে অভিনন্দন।’

নিজেদের ফুটবল ইতিহাসে শিরোপা একেবারে কম জেতেনি আর্সেনাল। ১৪ বার করে প্রিমিয়ার লিগ, এফএ কাপ জিতেছে দলটি। দুইবার কারাবাও কাপ, ১৮ বার কমিউনিটি শিল্ড, একবার ফুটবল লিগ শতবর্তী ট্রফি জিতেছে গানার্সরা। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল চলতি মৌসুমেও দুর্দান্ত। ৮ ম্যাচে ৭ জয় ও ১ হারে ২১ পয়েন্ট নিয়ে ২০২৬-২৭ মৌসুমের প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে গানার্সরা। ২০০৬ ও ২০২৬ সালে দুইবার আর্সেনাল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গেলেও শিরোপা জিততে পারেনি।

১৯৬০ সালে কারাবাও কাপ যখন শুরু হয়, তখন এর নাম ছিল ফুটবল লিগ কাপ। ২০১৬ সালে সেটার নাম পরিবর্তন করে ইএফএল লিগ রাখা হয়। যা কারাবাও কাপ নামেও পরিচিত। ছন্দে থাকা আর্সেনাল গত রাতে ধরা খেল চতুর্থ স্তরের ফ্লিটউডের কাছে।

‘বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে নিয়ে আজেবাজে খবর ছড়ানো হয়েছে’

এমবাপ্পের ‘রসিকতায়’ খেপেছে চীন, খেলা সম্প্রচার বন্ধ

সাফের টিকিট পাবেন কোথায়, দাম কত

মেসির সঙ্গে এমন ঘটনা এবারই প্রথম নয়, এর আগে কতবার ঘটেছিল

ব্যালন ডি’অর জিতে হ্যারি কেইনের বিশেষ বার্তা

মেসি কেন যাননি ব্যালন ডি’অরে

হ্যারি কেইনসহ ব্যালন ডি’অরে কে কী পুরস্কার জিতলেন

ব্যালন ডি’অরের আগমুহূর্তে কী সিদ্ধান্ত নিলেন এমবাপ্পে

মেসি, দুই মার্তিনেসসহ ব্যালন ডি’অরের মনোনয়নে আরও আছেন যাঁরা

৯ গোলের ধাক্কা ভুলে ঘুরে দাঁড়ানোর আশা বাংলাদেশের