হোম > খেলা > ফুটবল

জার্মানির কোচ হতে রাজি ক্লপ

ক্রীড়া ডেস্ক    

জার্মানির কোচ হচ্ছেন ক্লপ। ছবি: এক্স

জার্মানির কোচ হতে রাজি হয়েছেন ইয়ুর্গেন ক্লপ। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে লিভারপুলের সাবেক এই কোচের বৈঠক হয়েছে। সদ্য সমাপ্ত বিশ্বকাপে দলের ভরাডুবির পর ইউলিয়ান নাগেলসমান পদত্যাগ করায় তাঁর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ক্লপ।

এক বিবৃতিতে ডিএফবি জানিয়েছে, সভাপতি বার্ন্ড নয়েনডর্ফ ও সহসভাপতি হান্স-জোয়াকিম ওয়াতজকে নিউইয়র্কে ক্লপের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। গঠনমূলক সেই আলোচনায় চুক্তির মূল বিষয়গুলোতে দুই পক্ষই একমত হয়েছে। তবে চূড়ান্ত ঘোষণার আগে ক্লপের বর্তমান নিয়োগকর্তা ‘রেড বুল’ গ্রুপের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হবে ডিএফবিকে। ২০২৫ সালের জানুয়ারি থেকে রেড বুলের গ্লোবাল ফুটবল প্রধান হিসেবে কাজ করছেন ক্লপ। আগামী সপ্তাহে এই বিষয়ে পরবর্তী আলোচনা হওয়ার কথা রয়েছে।

সব ঠিক থাকলে আন্তর্জাতিক ফুটবলে এটিই হতে যাচ্ছে ক্লপের প্রথম কাজ। চার বছরের চুক্তিতে তাঁর জার্মানির দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। ২০২৪ সালের গ্রীষ্মে লিভারপুলের ৯ বছরের বর্ণিল অধ্যায় শেষ করার পর আবারও কোচিংয়ে ফিরতে যাচ্ছেন তিনি।

ক্লপের আগমন সমর্থকদের মনে নতুন আশার আলো ছড়াচ্ছে। ২০১৪ বিশ্বকাপ জয়ের পর থেকেই টানা ব্যর্থতার বৃত্তে হাবুডুবু খাচ্ছে জার্মানি। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর, এবার নাগেলসমানের অধীনে শেষ বত্রিশে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় তারা। ব্যর্থতার দায় নিয়ে কোচের পদ থেকে সরে দাঁড়ান নাগেলসম্যান।

ডর্টমুন্ডকে দুটি বুন্দেসলিগা জেতানো এবং লিভারপুলকে ২০১৯ সালের চ্যাম্পিয়নস লিগ ও ২০১৯-২০ মৌসুমের প্রিমিয়ার লিগসহ সাতটি বড় শিরোপা এনে দেওয়া ক্লপ এবার জার্মানিকে চেনা ছন্দে ফেরাতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

সুইজারল্যান্ড ম্যাচের আগে একাদশ নিয়ে ভাবনায় আর্জেন্টিনা কোচ

সহজ পথেই সেমিফাইনালের দুয়ারে আর্জেন্টিনা

দাদির মৃত্যুশোকেও বিশ্বকাপ খেলেছিলেন, এবার নিজেই না ফেরার দেশে

রেফারিং অসাধারণ কাজ করছে, বলছেন আর্জেন্টিনার ডিফেন্ডার

কোয়ার্টার ফাইনালের আগে আর্জেন্টাইনদের জন্য চমক

মেসির ব্যর্থতার পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন

‘হালান্ড যেন একটি যন্ত্র’

পেরুতে হালান্ডের নামে নবজাতকের নামকরণের হিড়িক

বিশ্বকাপ ফাইনালের ভেন্যুর ঘাসের প্রত্যেক টুকরার দাম ৫৫ হাজার টাকা

কোর্তোয়ার ভবিষ্যদ্বাণীকে পাত্তা দিচ্ছে না আর্জেন্টিনা