হোম > রাজনীতি

গোলাপবাগ মাঠে প্রস্তুত হচ্ছে মঞ্চ, অপেক্ষা নেতাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সায়েদাবাদের গোলাপবাগ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির বিভাগীয় গণসমাবেশের অনুমতি পাওয়ার পরেই শুরু হয়েছে প্রস্তুতি। একদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীদের ঢল, অন্যদিকে সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন নেতারা। 

পাশাপাশি গোলাপবাগ মাঠ ও এর আশপাশের এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের মুক্তি চেয়ে পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে। 

দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাদের মুক্তির দাবি জানানো হয় এই সব পোস্টার ও ব্যানারে। 

মঞ্চ প্রস্তুতির দায়িত্ব পালন করছেন ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ীর ডেমরা থানার সভাপতি নবী উল্লাহ নবী। 

নবী উল্লাহ বলেন, ‘অনেক বাধা-বিপত্তি শেষে আমরা অনুমতি পেয়েছি। সরকার শেষ মুহূর্তে এসে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দিয়েছে। তাই আমরা সমাবেশের আগের রাতে মঞ্চ তৈরির কাজ করছি। লাইট লাগানো হয়ে গেছে। মঞ্চ ও মাইক প্রস্তুত করার কাজ চলছে।’ 

মঞ্চ প্রস্তুত হতে কেমন সময় লাগতে পারে জানতে চাইলে নবী বলেন, ‘দু-এক ঘণ্টার মধ্যেই মঞ্চ প্রস্তুত হয়ে যাবে। এ ছাড়া কয়েক ঘণ্টার মধ্যে মাঠের চারপাশে মাইক লাগানো হয়ে যাবে।’ 

জানা গেছে, ঢাকায় বিভাগীয় গণসমাবেশের জন্য ৫০ ফুট লম্বা ও ২০ ফিট চওড়া মঞ্চ প্রস্তুত করছে বিএনপি। এ ছাড়া নেতাদের বক্তব্য প্রচারের জন্য গোলাপবাগ মাঠ ও এর আশপাশের এলাকায় দুই শতাধিক মাইক লাগানো হবে।

বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

গণভোটের রায় বাস্তবায়নসহ ৩ দাবি এনসিপির, সংবিধান সংশোধন কমিটি বিলুপ্তির আহ্বান

নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধী দল রাজপথে নাটক করছে: রিজভী

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় জামায়াতের গভীর শোক

‘দলে জামায়াতের আদর্শের বিস্তার ঘটেছে’ অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগ

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন চান ৬৭ নেত্রী

বিএনপি নেতা-কর্মীরা বিভিন্নভাবে মানুষকে নাজেহাল করেছেন: জামায়াত আমির

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

দুর্গাপূজার নিরাপত্তায় জামায়াতও দায়িত্বশীল ভূমিকা রাখবে: শফিকুর রহমান

দেশ উগ্র ডানপন্থার ট্রেনে উঠে গেছে: মাহফুজ আলম

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা: তীব্র নিন্দা ও প্রতিবাদ এনসিপির