হোম > জীবনধারা > রেসিপি

আনারস ভর্তা: টক ঝাল মিষ্টি স্বাদে সহজ রেসিপি

ফিচার ডেস্ক

এই মৌসুমে অনেকেরই জ্বর হচ্ছে। জ্বর হলে খেতে পারেন আনারস ভর্তা, যা খেলে আরামবোধ হয়। শুধু কেটে খেতে ভালো না লাগলে আনারসের টক ঝাল মিষ্টি ভর্তা বানিয়েও উপভোগ করতে পারেন। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণঃ আনারসের টক ঝাল মিষ্টি ভর্তা

আনারস ১ টা, তেঁতুল ২ টেবিল চামচ, লেবুর রস ১ চা চামচ, বিট লবণ আধা চা-চামচ, লবণ স্বাদমতো, শুকনো মরিচ ভাজা গুঁড়ো ১ চা–চামচ, লেবুর পাতা ২টা, লিকুইড গুড় ২ টেবিল চামচ, সরিষা বাটা ১ চা চামচ, কাসুন্দি ১ চা চামচ।

প্রনালিঃ আনারসের টক ঝাল মিষ্টি ভর্তা

আনারস খোসা ফেলে কিউব করে কেটে ধুয়ে নিন। এবার বাটিতে আনারস তেঁতুল সব উপকরণ একসাথে মাখিয়ে নিন। এবার বাটিতে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল সুস্বাদু আনারসের টক ঝাল মিষ্টি ভর্তা।

মেদহীন পেট পেতে কখন কোন ধরনের স্যুপ খাবেন, জানুন সহজ রেসিপি

ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল

মিষ্টিকুমড়া দিয়ে পাঙাশের রসা

শিশুকে যেভাবে পাকা আমের জুস তৈরি করে দিতে পারেন

বানিয়ে নিন মরক্কোর জনপ্রিয় হারিরা স্যুপ

ঢ্যাঁড়স দিয়ে ভাগনা মাছের ঝাল

টমেটোর স্যুপ বেশি খেলে যা হতে পারে

বিকেলের হালকা নাশতায় রাখতে পারেন ভিন্ন স্বাদের আম-চিড়া

ছুটির দিনের বিকেলের নাশতা শির খুরমা

বাড়িতেই বানিয়ে ফেলুন আফ্রিকান সমুচা ববোটি ফিলো পাই