হোম > শিক্ষা > ক্যাম্পাস

রেমিয়েন্স ডিবেটিং সোসাইটি

যারীন তাসনিম

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের রেমিয়েন্স ডিবেটিং সোসাইটির যাত্রা শুরু হয় ২০০৮ সালের ডিসেম্বরে। বিতর্কের জন্য ভালোবাসা এবং তরুণ বিতার্কিকদের সুযোগ করে দেওয়ার জন্য এর সূচনা হয়েছিল।

ক্লাবটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় একটি যুক্তিশীল জাতি গঠনে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে বিতর্কচর্চায় সম্পৃক্ত করা। এ ছাড়া কলেজের বাইরে প্রতিনিধিত্ব করার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা, মুক্তচিন্তার বিকাশে সহায়তা করা, যুক্তিচর্চার ক্ষেত্র তৈরি করে দেওয়াও ছিল সোসাইটির উদ্দেশ্য। এ ছাড়া যুক্তিভিত্তিক চিন্তার প্রসার ঘটিয়ে বিতর্কের প্রতি শিক্ষার্থীদের আকর্ষণ বৃদ্ধির লক্ষ্যেও ক্লাবটি কাজ করে।

রেমিয়েন্স ডিবেটিং সোসাইটির হাত ধরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন জাতীয় বিতর্ক উৎসবে অংশ নিচ্ছে। সোসাইটির বর্তমান সভাপতি হাসান মুরছালিন শুভ্র ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাতে গিয়ে বলেন, ‘ভবিষ্যতে এই ক্লাব দেশের অন্য যেকোনো ক্লাবের জন্য আদর্শ হবে এবং আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় দেশকে প্রতিনিধিত্ব করে সাফল্য এনে দেবে, এটিই আমার চাওয়া।’

রেমিয়েন্স ডিবেটিং সোসাইটি প্রতি সপ্তাহে কর্মশালা আয়োজনের পাশাপাশি জাতীয় বিতর্ক উৎসব আয়োজন করে। দেশের বিভিন্ন প্রান্তের বিতার্কিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই বিতর্ক উৎসব। গত বছর ৭, ৮ ডিসেম্বর দুই দিনব‍্যাপী বিজিএমইএ প্রেজেন্টস ১২তম ডিআরএমসি জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১০০টি দল তাতে অংশ নিয়েছিল।

চুয়েটের অচলাবস্থার মধ্যেই মুক্তি পাচ্ছে শিক্ষার্থীদের চলচ্চিত্র ‘অন্যপাতা’

জাল শিক্ষা সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আহ্বান এপিইউবির

রসায়নের রসে ডুব

লিংকন বিশ্ববিদ্যালয়ে ৫০ শতাংশ বৃত্তির সুযোগ

ইসরাতের নতুন ঠিকানা অক্সফোর্ড

যুক্তির মঞ্চে নিরাপদ আগামীর স্বপ্ন

নারী শিক্ষার্থীদের ক্রিকেট উৎসব

বহু প্রতিভায় এগিয়ে মানিকগঞ্জের রিদি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাফল্য

হাসপাতাল থেকে ফের সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস