হোম > সারা দেশ > রাজবাড়ী

যুবককে কুপিয়ে হত্যার দায়ে দুই আসামির যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর পাংশায় বাবু খান নামের এক যুবককে কুপিয়ে হত্যা মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার সকালে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডিত ব্যক্তিরা হলেন, শরিয়তপুর জেলার খোরশেদ সরদার ও পটুয়াখালী জেলার শাজাহান সরদার।

মামলার নথি থেকে জানা যায়, ডলার ব্যবসার সূত্র ধরে ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি রাতে শরিয়তপুর থেকে ডেকে এনে রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের একটি রসুন খেতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বাবু খানকে। পরদিন সকালে পাংশা মডেল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।

সরকারি কৌঁসুলি আব্দুর রাজ্জাক বলেন, ‘আদালত দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় প্রদান করেন। আমরা এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছি।’

পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা-মারধর, ভিডিও মুছে ফেলার অভিযোগ

কোটি টাকা আত্মসাতের অভিযোগ: উধাও ডাকঘরের লেটার রাইটার

তিন দশকেও চালু হয়নি কেন্দ্রীয় বাস টার্মিনাল

ভিজিএফের চাল বিতরণে অনিয়ম, কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

রাজবাড়ীতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

রাজবাড়ীর পাংশায় ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

স্কুল ফাঁকির শাস্তি, লাগাতে হবে ৮০০ গাছ

দৌলতদিয়ার পদ্মার তীর: ভাঙনের ঝুঁকিতে ফেরিঘাট

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা: বৈধ কাগজপত্র ছাড়াই চলছিল এসবি সুপার ডিলাক্স

নিখোঁজ জামায়াতের কর্মীর দগ্ধ লাশ উদ্ধার