হোম > সারা দেশ > পাবনা

১০ দিনের ব্যবধানে রূপপুরে ৫ রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে বিদেশিদের জন্য আবাসন প্রকল্প গ্রিনসিটির বহুতল ভবনের কক্ষ থেকে ওই রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম ভরতনিকভ আলেকজান্ডার (৪৫)। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ‘নিকিম এটোমস্ট্রয়’ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। 

পুলিশ জানিয়েছে, বিদেশি পাসপোর্টধারী ওই রুশ নাগরিক গ্রিনসিটির আবাসিক বহুতল ভবনের একটি কক্ষে থাকতেন। কাজে না যাওয়ায় তাঁর এক সহকর্মী তাঁকে খুঁজতে এসে দেখেন তিনি গ্রিনসিটির ১৫ নম্বর ভবনের ছয়তলায় খাটের ওপরে অচেতন অবস্থা পড়ে আছেন। দ্রুত গ্রিনসিটি প্রকল্প সংশ্লিষ্ট সবাইকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ বিকেলে মরদেহ উদ্ধার করে। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গত ১০ দিনের ব্যবধানে রূপপুরে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব মরদেহ ময়নাতদন্তের রিপোর্টে তেমন কিছু পাওয়া যায়নি। শুধু একজনের মাদক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। অন্যদের রিপোর্টে হৃদরোগের কথা বলা হয়েছে। 

মো. আসাদুজ্জামান আরও জানান, রোববার উদ্ধার হওয়া রুশ নাগরিকের মরদেহ ময়নাতদন্তের তদন্তের জন্য বিকেলে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর কক্ষ থেকে ভেষজ জাতীয় কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। তিনি নিয়মিত জিম করতেন। এই ভেষজ খাবারগুলো রাশিয়া থেকে আনা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন:

পাবনায় অবৈধ দুটি স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দিলেন শ্রমিক দলের নেতা

ঈশ্বরদীতে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির বিবদমান দুই পক্ষের বিক্ষোভ

ইনকোর্স পরীক্ষার ফি প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ

বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, চার ঘণ্টা পর মৃত্যু

পাবনা-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু আগস্টে: রেলমন্ত্রী

পাবনায় ভ্রাম্যমাণ আদালতে ৯ জনকে কারাদণ্ড

নিরীক্ষা প্রতিবেদন: ৭ শিক্ষক নিয়োগে জালিয়াতি

পাবনায় স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

রূপপুরের প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি উদ্বেগজনক নয়, জানাল এনপিসিবিএল