হোম > সারা দেশ > নরসিংদী

তিন দিন ধরে নিখোঁজ ৯ বছর বয়সী মাদ্রাসাছাত্র

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদী পলাশ উপজেলায় সিয়াম নামের ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্র গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। সিয়াম উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার মিয়াপাড়া নূরানী মাদ্রাসার আবাসিক ছাত্র। গত শুক্রবার সকালে ঘোড়াশালের আটিয়া গ্রামে তার বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে। 

এ ঘটনায় আজ রোববার দুপুরে নিখোঁজ সিয়ামের বাবা মো. আব্দুল মতিন বাদী হয়ে পলাশ থানায় একটি জিডি করেন। সিয়াম ঘোড়াশাল পৌর এলাকার আটিয়া গ্রামের মো. আব্দুল মতিনের ছেলে। 

নিখোঁজ সিয়ামের বাবা আব্দুল মতিন জানান, ‘শুক্রবার সকালে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আর মাদ্রাসায় ফেরেনি। আমরা খবর পেয়ে মাদ্রাসায় গিয়ে দেখি আমার ছেলে নেই। সে বাড়িতেও ফিরে আসেনি। আত্মীয়-স্বজনের বাড়ি ও আশপাশের সব এলাকায় খোঁজ নেওয়া হয়েছে। তার কোনো সন্ধান না পেয়ে পলাশ থানায় জিডি করেছি।’ 

এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘এ ঘটনায় ওই ছাত্রের বাবা থানায় একটি জিডি করেছেন। আমরা ওই ছাত্রকে উদ্ধার করার চেষ্টা অব্যাহত রেখেছি।’ 

রায়পুরায় অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩

নরসিংদীতে ডাইং মিলে বয়লার বিকল হয়ে আগুন, দগ্ধ দুই টেকনিশিয়ান

রায়পুরায় ৭০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ১

নিখোঁজের চার দিন পর নদে মিলল অটোরিকশাচালকের মরদেহ

ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে: খায়রুল কবির খোকন

নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল কলেজশিক্ষকের

দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১

রায়পুরায় ‘মাদকাসক্ত’ ছেলেকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা, বাবা পলাতক

দুর্গাপূজাকে কেন্দ্র করে ফ্যাসিস্টের দোসররা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টায়: খায়রুল কবির খোকন

রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ মহড়া