হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে অটোরিকশাচাপায় ব্যবসায়ীর মৃত্যু

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে অটোরিকশাচাপায় মাসুদ মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন সুজন নামে মোটরসাইকেলের আরেক আরোহী। আজ রোববার রাত সাড়ে ৮টায় ঘোড়াশালের শহীদ ময়েজ উদ্দিন সেতুর টোলপ্লাজার সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মাসুদ মিয়া ঘোড়াশাল দক্ষিণ চরপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে। তিনি ঘোড়াশাল বাজারে ভাঙারির ব্যবসা করতেন। 

পুলিশ জানায়, রাতে মাসুদ ও তাঁর বন্ধু সুজন মোটরসাইকেলে পার্শ্ববর্তী জেলা গাজীপুরের কালিগঞ্জ থেকে ফিরছিলেন। রাত সাড়ে ৮টায় শহীদ ময়েজউদ্দিন সেতুর টোলপ্লাজা অতিক্রম করে ঘোড়াশাল রোডে আসার পথে সড়ক সংস্কারের একটি ডিভাইডারে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে তাঁরা দুজন ছিটকে পড়েন। 

পরে পেছন থেকে আসা একটি অটোরিকশা তাঁদের দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদ মিয়ার মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত সুজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি দেখে তাঁকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। 

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এএসআই হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

রায়পুরায় অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩

নরসিংদীতে ডাইং মিলে বয়লার বিকল হয়ে আগুন, দগ্ধ দুই টেকনিশিয়ান

রায়পুরায় ৭০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ১

নিখোঁজের চার দিন পর নদে মিলল অটোরিকশাচালকের মরদেহ

ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে: খায়রুল কবির খোকন

নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল কলেজশিক্ষকের

দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১

রায়পুরায় ‘মাদকাসক্ত’ ছেলেকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা, বাবা পলাতক

দুর্গাপূজাকে কেন্দ্র করে ফ্যাসিস্টের দোসররা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টায়: খায়রুল কবির খোকন

রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ মহড়া