হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার পাখির মোড় ও বাউশিয়া সমিতি মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

এ সময় মামা-ভাগিনা ফল ভান্ডারে মূল্যতালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির ম্যানেজার ইব্রাহীম খলিলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিসমিল্লাহ স্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশে প্রদর্শন ও সংরক্ষণ করায় মালিক মো. ইউসুফ পাঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া পাখির মোড় ও বাউশিয়া সমিতি মার্কেটের বিভিন্ন মুদি, সবজি ও ফলের দোকানে মনিটরিং করা হয়। ব্যবসায়ীদের মূল্যতালিকা প্রদর্শন, ক্রয় রশিদ সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি পরিদর্শক ফারহানা খান এবং গজারিয়া থানা-পুলিশের একটি টিম।

সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং ভবিষ্যতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মুন্সিগঞ্জে বাস-নসিমনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

সিরাজদিখানে ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আমদানিকারকের নাম-সিল ছাড়াই বিক্রি হচ্ছে ‘বিদেশি’ প্রসাধনসামগ্রী

ইতালিতে বড় ভাইয়ের হাতে নিহত নয়ন ফকিরের মরদেহ দেশে, মুন্সিগঞ্জে দাফন সম্পন্ন

মুন্সিগঞ্জে আন্তজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার, গরু উদ্ধার

কলেজের লিফটে আটকা মা ও শিশু, ডাকতে হলো ফায়ার সার্ভিস

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জে কেমিস্ট ছাড়াই তৈরি হচ্ছিল প্রসাধনী, জরিমানা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

মুন্সিগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষিকাসহ দুই মরদেহ উদ্ধার