হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে: ঢামেকে চিকিৎসাধীন ৭ জন

ঢামেক প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে নারীসহ ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তাঁদের পরিচয় জানা যায়নি।

আজ রোববার বেলা ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। 

আহতরা হলেন বাসযাত্রী ফয়সাল আহমেদ (৩৬), আ হামিম (৫০), বদরুদ্দোজা (৩০), পঙ্কজ কান্তিজ ঘোষ (৪০), ঝুমা (৩৪), বুলবুল (৫০) ও এনামুল (৪০)। 

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, এখন পর্যন্ত ৯ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে অজ্ঞাতনামা দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বাকি সাতজনের মধ্যে দু-তিনজনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ফয়সাল আহমেদের বাড় ভাই শেখ তানভির আহমেদ জানান, তাঁদের বাড়ি খুলনা সদর উপজেলার মিনি সুপার ট্যাংক রোডে। খুলনায় এনসিসি ব্যাংকে ডেপুটি ম্যানেজার হিসেবে চাকরি করতেন ফয়সাল। খুলনা থেকে অফিসের কাজে বাসে করে সকালে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি।

আরও খবর পড়ুন:

মাদারীপুরে থানার গ্রিল ভেঙে পালালেন আটক হাসিনা, এসআই-কনস্টেবল প্রত্যাহার

বিএআরএফের সভাপতি নিজামুল হক ও সম্পাদক কাওসার আজম

শিবচরে ‘পদ্মা পাড়ের জীবনযুদ্ধ’ শীর্ষক বন্যা ও দুর্যোগ মোকাবিলা মাঠ মহড়া

স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

ককটেল ফাটিয়ে মাদক কারবারিকে ছিনিয়ে নিয়ে গেল সহযোগীরা

শিবচরে কাভার্ড ভ্যানের ধাক্কায় চাচি-ভাতিজির মৃত্যু, আহত ৫

পদ্মা সেতু রেলপথ: বারবার চুরি হচ্ছে যন্ত্রাংশ, ঝুঁকিতে ট্রেন চলাচল

মাদারীপুরে কোটি টাকার নকল সিগারেট জব্দ, আটক ৩

শিবচরে ঘন ঘন লোডশেডিংয়ে বাড়ছে দুর্ভোগ

শিবচরে উঠানে পুঁতে রাখা ১১৬৫টি ইয়াবাসহ কারবারি আটক