হোম > সারা দেশ > ঢাকা

বেইলি রোডে ভবনে অগ্নিকাণ্ড: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এই কমিটি গঠন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে। সদস্যসচিব হলেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন। সদস্য করা হয় সংশ্লিষ্ট জোনের ডিএডি, সিনিয়র স্টেশন অফিসার ও ওয়ারহাউজ ইন্সপেক্টরকে। 

বেইলি রোডে বহুতল ভবনে লাগা আগুনে এ পর্যন্ত ৪৩ জন নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ২২ জন হাসপাতালে ভর্তি আছেন। 

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেছেন, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জনের মরদেহ রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৮ জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন ভর্তি রয়েছেন। আহতদের অনেকেরই শ্বাসনালি পুড়ে গেছে। 

সামন্ত লাল সেন বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা চেষ্টা করছি, যারা ভর্তি আছেন, তাঁদের যেন আমরা সুস্থ করে তুলতে পারি।’

আরও পড়ুন— 

কেরানীগঞ্জে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডেমরায় প্রাইভেট কারের ধাক্কায় মাথা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু

জাতীয় চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

রাজধানীজুড়ে কোরবানির বর্জ্য অপসারণ শুরু

কালশী বস্তিতে আগুন: প্রাথমিক তদন্তে নাজমুলের সম্পৃক্ততা মিলেছে, কারাগারে পাঠিয়েছেন আদালত

আদ-দ্বীন হাসপাতাল: ময়নাতদন্ত ছাড়াই ৬ নবজাতকের মরদেহ হস্তান্তর, মামলা প্রক্রিয়াধীন

শেষ মুহূর্তে বিক্রির চাপে ব্যাপারীরা, দাম কমার অপেক্ষায় ক্রেতারা

বৃষ্টির কারণে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশু ব্যবসায়ীরা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যু: দুই যমজ সন্তান হারিয়ে বাক্‌রুদ্ধ মা-বাবা

আদ-দ্বীন হাসপাতালে আতঙ্ক, রোগী সরিয়ে নিচ্ছেন স্বজনেরা