হোম > সারা দেশ > ঢাকা

এমপি বাহারকে নিয়ে ইসির অসহায়ত্ব সরকারের সদিচ্ছার অভাব: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কুমিল্লার সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) অসহায়ত্বের জন্য সরকারের সদিচ্ছাকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তাঁর ভাষায়, ‘নির্বাচন কমিশনের অসহায়ত্ব নিয়ে দৌরাত্ম্য করবেন (এমপি বাহার), তার মানে হলো সরকারের অসদিচ্ছার বহিঃপ্রকাশ।’

রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে আজ মঙ্গলবার এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন। বিএনপি নেতা গৌতম চক্রবর্তী স্মরণে এই সভার আয়োজন করা হয়।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রভাব বিস্তার করায় সরকার দলের এমপি বাহারকে নিয়ে  রীতিমতো জেরবার ইসি। তাঁকে এলাকা ছাড়ার নির্দেশ দিলেও ইসির সেই নির্দেশ কানে তোলেননি তিনি। এই অবস্থায় তাঁকে নিজেদের অসহায়ত্বের কথা জানিয়েছেন ইসি।

কুসিক নির্বাচন-সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন

এ প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ‘নির্বাচনী আচরণবিধি সরকার ভালো করে জানে। আর বাহার একজন সংসদ সদস্য, যিনি সরকারেরই অংশ। অপরাধমূলক কাজ থেকে বিরত রাখা সরকারের দায়িত্ব।’

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

সাভারে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তোলায় যুবদল নেতা আটক, মুচলেকায় মুক্তি

ডিএমপিতে রদবদল: গোয়েন্দা বিভাগসহ একাধিক শাখায় ৭ শীর্ষ কর্মকর্তার বদলি

প্রকল্প থমকে আড়াই বছর, বেতন নেই ১১ মাস

রাজধানীতে বুলডোজারচাপায় প্রাণ গেল অজ্ঞাতনামা নারীর

চট্টগ্রাম বন্দর ইজারার প্রতিবাদে শাহবাগে সমাবেশ, মশাল মিছিল

বিশ্বকাপ ফুটবল ম্যাচের জেরে আদাবরে বিএনপি নেতা খুন, গ্রেপ্তার ৩

রাজধানীতে পৃথক স্থানে বিদ্যুতায়িত হয়ে দুই কর্মচারীর মৃত্যু

কামরাঙ্গীরচর থেকে নিখোঁজ পাটগ্রামের কিশোর লিমন, ২০ দিনেও মেলেনি সন্ধান

জামিন পেয়েও কারামুক্তি আটকে গেল সাবেক প্রধান বিচারপতির, আরেক মামলায় গ্রেপ্তার আবেদন