হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে গ্রাহকের টাকা আত্মসাৎ: সাব পোস্টমাস্টারকে ১৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাইল ছবি

গ্রাহকের প্রায় ১৬ লাখ টাকা আত্মসাতের অপরাধে চট্টগ্রামের এক সাব পোস্ট মাস্টারকে সমপরিমাণ অর্থ জরিমানা করেছে আদালত। এই জরিমানা পরিশোধে ব্যর্থ হলে আসামিকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ মো. মিজানুর রহমানের আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত এহছানুল হক বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা ইউনিয়নের বাসিন্দা।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম রনি আজকের পত্রিকাকে বলেন, ২০১৬ সালের ১৪ জুলাই বোয়ালখালী থানায় এহছানুলের বিরুদ্ধে পোস্ট অফিস কর্তৃপক্ষ মামলা করে। দায়িত্ব পালনকালে বোয়ালখালী উপজেলার শাকপুরা ও চরণদ্বীপ সাব পোস্ট অফিসে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে টাকা সংগ্রহ করে তা জমা না দিয়ে আত্মসাৎ করেন।

রাষ্টপক্ষের ১৪ সাক্ষীর সাক্ষ্য ও আসামির সাফাই সাক্ষ্য শেষে আদালত এহছানুল হককে দোষী সাব্যস্ত করেন। আদালত তাকে ১৫ লাখ ৮৩ হাজার ৯০০ টাকা জরিমানা, অনাদায়ে তিন বছরের কারাদণ্ড দেন।

রেজাউল করিম রনি বলেন, ‘আদালতে রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন। রায় শেষে আসামিকে সাজা পরোয়ানা মূলে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।’

মামলার নথি অনুযায়ী, এহছানুল হক ২০১২ সালের ১৫ মার্চ থেকে ২০১৫ সালের ২৩ জুলাই পর্যন্ত বোয়ালখালী উপজেলার শাকপুরা সাব পোস্ট অফিসে কর্মরত ছিলেন। পরে ২০১৫ সালের ৩ আগস্ট থেকে ওই বছরের ১৬ মে পর্যন্ত চরণদ্বীপ সাব পোস্ট অফিসে কর্মরত ছিলেন।

দুই পোস্ট অফিসে দায়িত্ব পালনকালে এহছানুল হক গ্রাহকের কাছ থেকে জমা নেওয়া ২১ লাখ ১১ হাজার ৪০০ টাকা গ্রাহকের পাসবইয়ে লিপিবদ্ধ করলেও পোস্ট অফিসের জার্নাল বইতে তা লিপিবদ্ধ না করে আত্মসাৎ করেন।

পরে তিনি আত্মসাৎ করা অর্থের মধ্যে ৫ লাখ ২৭ হাজার টাকা সরকারি অশ্রেণি খাতে চালানমূলে পরিশোধ করেন।

পোস্ট অফিস কর্তৃপক্ষের হিসাবে, এহছানুল হকের কাছে এখনো মোট ১৫ লাখ ৮৩ হাজার ৯০০ টাকা পাওনা রয়েছে।

মামলাটি দুদকে স্থানান্তরের পর সংস্থার সহকারী পরিচালক নাসরিন সুলতানা ২০১৭ সালের ৩০ মে আদালতে অভিযোগপত্র জমা দেন। একই বছরের ১১ অক্টোবর আদালত অভিযোগ গঠন করেন।

মিরসরাইয়ে পাঁচ কিলোমিটার সড়কের পাশে ২,৩০০ তালগাছ রোপণের উদ্যোগ তরুণের

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে ফটিকছড়িতে প্রস্তুতি, পরিদর্শনে বিভাগীয় কমিশনার

ভেঙে গেছে চট্টগ্রাম কাস্টম হাউস: যাত্রা শুরু কাস্টম হাউস আইসিডি, চট্টগ্রামের

চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুর্ঘটনা, আটকে গেল কনটেইনারবাহী জাহাজ

রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাসহ পৃথক তিন ঘটনায় গ্রেপ্তার ৫

বন্দরের স্থাপনা ইজারার প্রক্রিয়া বাতিল দাবিতে চট্টগ্রামে বন্দর রক্ষা কমিটির পদযাত্রা

এবার চন্দনাইশে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে পাহাড়ের প্রতিনিধিত্ব নেই: চট্টগ্রামে নাহিদ ইসলাম

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই ইমাম নিহত

হত্যা ও অস্ত্র মামলায় ডেভিড ইমনসহ পাঁচ আসামির ১০ দিনের রিমান্ড