হোম > সারা দেশ > চট্টগ্রাম

পানি নেমে গেছে বাঘাইছড়ি থেকে, ৭ জুলাই থেকে আগের রুটিনে এইচএসসি পরীক্ষা

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ৮টি ওয়ার্ড থেকে বন্যার পানি নেমে যাওয়ায় অভ্যন্তরীণ সড়কযোগাযোগ স্বাভাবিক হয়েছে। আশ্রয়কেন্দ্র থেকে লোকজন চলে গেছে। এদিকে বন্যার পানিতে তলিয়ে যাওয়া কাচালং সরকারি কলেজ ক্যাম্পাস থেকে পানি নেমে যাওয়ায় স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ৭ জুলাই রোববার থেকে আগের রুটিনে অনুষ্ঠিত হবে। 

বন্যার কারণে স্থগিত ইংরেজি প্রথমপত্রের পরীক্ষার সময়সূচি শিগগিরই জানানো হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মজিবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার রোববার থেকে আগের রুটিনে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কের মাটি ও আটকে পড়া কচুরিপানা পরিষ্কার করতে মাঠে নেমেছেন বাঘাইছড়ি যুব রেড ক্রিসেন্টের সদস্যরা। তারা স্বেচ্ছাশ্রমে বাঘাইছড়ি কলেজ রোড, উগলছড়ি সড়ক, মধ্যম বাঘাইছড়ি সড়কের কচুরিপনা সরাতে কাজ করছেন। বন্যার পানিতে ডুবে নিহত দুই শিশুর পরিবারকে ৩০ হাজার টাকা সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।

সীতাকুণ্ডে ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন