হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে অবৈধ অটোরিকশা উচ্ছেদে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পুলিশের গ্রেপ্তার অভিযান। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের চান্দগাঁও সড়কে অবৈধ সিএনজিচালিত অটোরিকশা উচ্ছেদে গিয়ে হামলার শিকার হয়েছেন ট্রাফিক পুলিশের দুই সদস্য। এ ঘটনায় আজ বুধবার দুপুরে চান্দগাঁও থানা-পুলিশের একটি দল দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চান্দগাঁও থানার কালুরঘাট এলাকার আবদুল মাবুদের ছেলে মো. নিজাম (৩৫) ও একই থানার সিঅ্যান্ডবি এলাকার নওশেদ আলীর ছেলে মো. খোকন (২৮)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, সিঅ্যান্ডবি মোড়টিতে যত্রতত্র গাড়ি রেখে প্রতিবন্ধকতা তৈরি করত গাড়িগুলো। এতে প্রায়ই যানজট লেগে থাকত।

গতকাল মঙ্গলবার বিকেলে সড়কটিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ট্রাফিক পুলিশ। এ সময় সেখানে দুই পুলিশ সদস্যের ওপর হামলা চালানো হয়।

পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তারের পাশাপাশি ৪০টি সিএনজিচালিত অটোরিকশা আটক করে পুলিশ। অভিযান এখনো অব্যাহত রয়েছে। এ ছাড়া এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।

কাস্টমস সার্ভার হ্যাক করে মদ-সিগারেট খালাসচেষ্টা: নেপালে পালানোর সময় হ্যাকার গ্রেপ্তার

চট্টগ্রামে গ্যারেজে ঢুকে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৭

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা অটোরিকশায় বাসের ধাক্কা, চালক নিহত

মিরসরাইয়ের কামাল: ব্যবহার করেন ভারতীয় সিম, বিয়েও সেখানে, পেশা চোরাচালান

ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী ও এমপিসহ নেতা-কর্মীরা

চট্টগ্রামে কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু

ফটিকছড়ি উত্তরে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

দেশে ফ্যাসিবাদী হাসিনার রাজনীতির সুযোগ নেই: প্রতিমন্ত্রী ইশরাক

বাঁশখালির বন্যাদুর্গতদের পাশে পার্কভিউ হসপিটাল

বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ৬ জনের অবস্থা আশঙ্কাজনক