হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাসায়নিক পদার্থ থাকা ৪টি কনটেইনার চিহ্নিত

নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড থেকে

বিস্ফোরণের ঘটনায় সীতাকুণ্ডের ডিপোতে রাসায়নিক পদার্থ থাকা চারটি কনটেইনার চিহ্নিত করেছে সেনাবাহিনী। সংস্থাটির ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল এ তথ্য জানিয়েছেন। 

আজ সোমবার দুপুর ১২টায় ডিপোর গেটে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। 

আরিফুল ইসলাম হিমেল বলেন, ‘ডিপোতে থাকা চারটি কনটেইনারে রাসায়নিক পদার্থ থাকার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। এই কন্টেইনারগুলো বিশেষ পদ্ধতিতে অপসারণ করার চেষ্টা করা হচ্ছে।’ 

বর্তমানে বিএম কন্টেইনার ডিপোতে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের ১৮৩ জন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাদের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত ৪৫ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন। নিহতদের মধ্যে ৯ জন ফায়াস সার্ভিস কর্মী রয়েছেন। 

সীতাকুণ্ডে বিস্ফোরণ সম্পর্কিত সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। এ সময়ই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে ফায়ার সার্ভিসের আরও ৯টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এই সম্পর্কিত সর্বশেষ:

চট্টগ্রামে লরিচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

শিশুর পাইলসের চিকিৎসা নিতে গিয়ে জানাজানি হলো ধর্ষণের ঘটনা

শাহজাহান চৌধুরীর পিএসই সাতকানিয়া-লোহাগাড়ার বস

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে ইউনিয়নভিত্তিক মিনি কোল্ডস্টোরেজ নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

বিএসবিআরএর নির্বাচন অনুষ্ঠিত

চট্টগ্রামে ২ প্রতিবেশীর ঝগড়ায় চার বছরের শিশু ছুরিকাঘাতের শিকার

আগামী দুই বছরের মধ্যে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামে পৃথক স্থানে গৃহবধূর ‘বিষপান’, গাছে ঝুলছিল জেলের লাশ

চট্টগ্রামে ট্যাংকার থেকে ডিজেল চুরির সময় গ্রেপ্তার ৬

ফুটবল ম্যাচ জিতে উল্লাস, লোহার গোলপোস্টের চাপায় যুবকের মৃত্যু