হোম > সারা দেশ > চট্টগ্রাম

পুলিশ সদস্যের কবজি বিচ্ছিন্নের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ কনস্টেবল মো. জনি খান (২৮) এর কবজি বিচ্ছিন্নের ঘটনায় মূল অভিযুক্ত কবির আহমেদকে (৪০) গুলিবিদ্ধ অবস্থায় সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার রাতে লোহাগাড়ার গহিন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় কবিরকে তাঁর এক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে বলে সাংবাদিকদেরকে জানিয়েছেন র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ। 

উল্লেখ্য, গত ১৫ মে সকালে লোহাগাড়ার পদুয়া ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের লালাখিল এলাকায় একাধিক মামলার আসামি কবির আহমদকে ধরতে গেলে তাঁর এলোপাতাড়ি কোপে পুলিশ সদস্য মো. জনি খানের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার দিন রাতে লোহাগাড়া থানার এএসআই মজিবুর রহমান বাদী হয়ে কবির আহমদ ও তাঁর স্ত্রী রুবি আকতার এবং মা মোস্তফা বেগমকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। ঘটনার দিন রাতে কবির আহমদের স্ত্রী রুবি আকতারকে গ্রেপ্তার করে পুলিশ। 

সীতাকুণ্ডে লরির ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, মহাসড়ক-রেললাইন অবরোধ

পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে প্রাণ গেল ছুরিকাঘাতে

কালুরঘাট থেকে চৌধুরীহাট: বালুর দেড় শতাধিক অবৈধ স্পট

পারকিতে বালু উত্তোলন, ভাঙনের ঝুঁকিতে কর্ণফুলী টানেল সার্ভিস এলাকা

ফটিকছড়িতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, যুবক নিহত

চট্টগ্রামে সাবেক কাস্টমস কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

১৬ স্টেশনে নতুন পে-স্কেলের বেতন, পাননি শাহ আমানত বিমানবন্দরের কর্মীরা

চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে

চট্টগ্রামে পক্ষ পরিবর্তন করায় কর্মী হত্যা: নগর যুবদল নেতা জুয়েলসহ গ্রেপ্তার ২

যৌথ মহড়া দিতে চট্টগ্রাম বন্দরে মার্কিন নৌবাহিনীর জাহাজ