হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার বটতলী পুরোনো আশ্রয়ণ প্রকল্পের পেছন থেকে বৃদ্ধার শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়। 

নিহত বৃদ্ধার নাম হালিমা খাতুন (৬০), তিনি উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের মৃত ছৈয়দ নুরের স্ত্রী। ২০১৪ সাল থেকে তিনি বটতলী সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বসবাস করেন। 

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বৃদ্ধা হালিমা সোমবার সন্ধ্যার দিকে আশ্রয়ণ প্রকল্পের পাশে এক প্রতিবেশীর বাড়িতে বেড়াতে যান। ওই সময় বন্য হাতির আক্রমণের শিকার হন। ঘটনাস্থল নির্জন হওয়ায় হাতির আক্রমণে তার মৃত্যুর ঘটনা কেউ টের পায়নি। 

বৃদ্ধার ছেলে মো. শাহাব উদ্দিন বলেন, ‘রাতে বন্য হাতির আক্রমণে মায়ের শরীর টুকরো টুকরো হয়ে যায়। তবে রাতে মৃত্যু হলেও আমরা জেনেছি সকালে।’ 

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, ‘হাতির আক্রমণে গুচ্ছগ্রাম প্রকল্পের এক উপকারভোগীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে সরকারি নিয়ম অনুসারে ক্ষতিপূরণ দেওয়া হবে।’

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১

ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান মারা গেছেন

পূজার ছুটিতে ফাঁকা চুয়েট, দাবি আদায়ে চলবে শাটডাউন