হোম > প্রযুক্তি

টুইটারের মামলার জবাবে ইলনের ‘অট্টহাসি’ 

টুইটার কথা রেখেছে। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের ‘না’–এর জবাবে মামলা ঠুকেছে আদালতে। আর এই মামলার কথা শুনে প্রতিক্রিয়া হিসেবে ইলন মাস্ক দিয়েছেন ‘অট্টহাসি’! 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার এক টুইট বার্তায় প্রতিক্রিয়া জানান টেসলার সিইও ইলন মাস্ক। তিনি লিখেছেন, ‘Oh the irony lol [laughing out loud]’।  

টুইটার অধিগ্রহণের চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেওয়া যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার কোর্ট অব চ্যান্সারিতে ইলন মাস্কের বিরুদ্ধে মামলা দায়ের করেছে টুইটার কর্তৃপক্ষ। মামলার অভিযোগে বলা হয়েছে, ‘টুইটারের মতো একটি প্ল্যাটফর্ম কেনার প্রস্তাব দেওয়ার পর একটি অধিগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর পরে ইলন মাস্ক দ্বিধাহীনভাবে নিজের মন পরিবর্তন করলেন! মাস্ক ভেবেছেন, টুইটার কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করে এর কার্যকারিতা ব্যাহত করে তিনি চলে যাবেন।’

দ্য ভার্জ বলছে, টুইটার মূলত ইলনকে ‘ভণ্ডামি’র দায়ে অভিযুক্ত করেছে। এই মামলার প্রধান উদ্দেশ্য হলো টুইটার অধিগ্রহণে ইলন মাস্ককে বাধ্য করা। 

এর আগে টুইটার কেনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে ‘না’ বলে দেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। স্থানীয় সময় শুক্রবার (৮ জুলাই) তিনি এমন ঘোষণা দেন। তখন ইলন জানান, ফেক অ্যাকাউন্টের বিষয়ে ‘বিভ্রান্তিকর’ তথ্য দেওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি বিশাল ঘোষণা দিয়ে টুইটার কিনে ফেলার তথ্য জানিয়েছিলেন বিখ্যাত উদ্যোক্তা ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক। টেসলা ও স্পেসএক্স দিয়ে খ্যাতি কুড়ানো ইলনের টুইটার কেনার ঘোষণায় পুরো প্রযুক্তি বিশ্বেই আলোড়ন ওঠে। ইলন দিয়েছিলেন ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার ঘোষণা। এরপর টুইটার কর্তৃপক্ষও নির্দিষ্ট বিরতির পর তাতে সম্মতি জানিয়েছিল।

তবে এবার দুই পক্ষের বিরোধ আদালতে গড়াল। বিশ্লেষকদের ধারণা, এই আইনি লড়াই বেশ দীর্ঘ হতে পারে।

ইলন মাস্ক সম্পর্কিত আরও পড়ুন:

নতুন যুগান্তকারী চিপ আনল এনভিডিয়া, ব্যক্তিগত কম্পিউটারেই চলবে এআই

দর্শকদের ক্যামেরায় নারী অ্যাথলেটদের আপত্তিকর ছবি, চীন-জাপানে তুমুল বিতর্ক

স্মার্টফোন আসক্তিকে বিদায়, বাটন ফোনের যুগে ফিরতে চায় জেন-জি

ঈদের সময় রাইড পাওয়ার সহজ কৌশল

ঈদের শুভেচ্ছা কার্ড বানাবেন যেসব অ্যাপ দিয়ে

ব্যস্ততার মাঝেও স্মার্টফোনের চার্জ ধরে রাখতে চাইলে

কৃত্রিম বুদ্ধিমত্তায় চিরতরে বদলে যাচ্ছে ইন্টারনেট

সম্পর্কের পরামর্শে মানুষের চেয়ে এআইতে বেশি ভরসা জাপানি প্রবীণ নারীদের: সমীক্ষা

শেয়ারবাজারে নাম লেখাতে আবেদন স্পেসএক্সের, ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক

প্রথমে ‘ওয়ার্ক ফ্রম হোম’, ভোর ৪টায় ই-মেইলে ৮০০০ কর্মী ছাঁটাই