হোম > খেলা > অন্য খেলা

চোট লুকিয়ে কমনওয়েলথে খেলেছেন ভারতীয় ভারোত্তোলক

কমনওয়েলথে এখন পর্যন্ত ১৪টি সোনা জিতেছে ভারত। এর মধ্যে ৫ টি সোনার তিনটি এসেছে ভারোত্তলন থেকে। এবার ভারোত্তলনেই বিতর্কে জড়িয়েছে ভারতীয় ভারোত্তোলক পুনম যাদব। নারীদের ৭৬ কেজি বিভাগে পুনমের ইভেন্টের পরই বিতর্কের শুরু। তার বিরুদ্ধে চোট লুকানোর অভিযোগ তুলেছেন ভারতের ভারোত্তোলক সংস্থার সভাপতি সহদেব যাদব। 

সহদেব মনে করেন পুনমের চোট লুকানোই একটি পদক হাতছাড়া হয়েছে। পুনম অবশ্য তার বিরুদ্ধে তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছে। স্ন্যাচে তৃতীয় প্রয়াসে ৯৮ কেজি তুলে রুপা জেতার সুযোগ তৈরি করেছিলেন পুনম। তবে ক্লিন অ্যান্ড জার্কে তাঁর তিনটি চেষ্টায় ব্যর্থ হয়েছে।

এরপরই ভারোত্তোলক সংস্থার প্রধান বলেন, চোট নিয়ে কমনওয়েলথে খেলতে এসেছিলেন পুনম, ‘একটা নিশ্চিত পদক হাতছাড়া হলো। একটি সুযোগ হারালাম। এ জন্যই আমরা ওর(পুনমের) নাম প্রথম তালিকায় রাখিনি। নিজেকে ফিট বলে ও দলে এসেছে । ডাক্তারের ফিটনেস শংসাপত্রও দেখিয়েছে। এত দেরিতে দলে যোগ দিয়েছিল যে পরে ওর নাম বাদও দিতে পারিনি।’

সহদেব পরিষ্কার করেছেন কেন তার কাছে মনে হয়েছে পুনম চোট লুকিয়েছে। তিনি বলেন, ‘ওর লিফটগুলো  দেখলেই বোঝা যায় , ক্লিন অ্যান্ড জার্কের সময় পুরো শক্তি দিয়ে তুলছিল না ও। কারণ পুরো শক্তি দিতে গেলে হাঁটু বেঁকে যাবেই। সেটা হয়নি। পরিষ্কার বোঝা গিয়েছে ও শতভাগ ফিট নয় সে।’ পুনম অবশ্য অভিযোগটি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি পুরোপুরি ফিট ছিলাম। চোট যে কোনো খেলোয়াড়েরই জীবনের অংশ। আমারও চোট লেগেছে। ভাগ্য খারাপ বলে জিততে পারিনি।’।

তুরস্কে চ্যাম্পিয়ন হয়ে গ্র্যান্ডমাস্টার নর্ম পেলেন ফাহাদ

একলাফে ভাঙলেন ২২ বছরের রেকর্ড

আবারও দ্রুততম মানব ইমরানুর, হারানো মুকুট ফিরে পেলেন শিরিন

আবারও স্পনসর ছাড়াই জাতীয় অ্যাথলেটিকস

জয়ের ধারায় ফিরবে তো পাঞ্জাব

কলকাতার ভাগ্যে কী রয়েছে

বাংলাদেশ-পাকিস্তান টেস্টসহ আর কী দেখবেন

রাশিয়ার শাস্তি এখনো বহাল রেখেছে অলিম্পিক, বেলারুশের সুখবর

মাঠ-স্টেডিয়ামে মেলা বসতে দেবে না সরকার

এই বিশ্বকাপে বাংলাদেশ এবারই প্রথম