হোম > খেলা > অন্য খেলা

স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ জিতল সোনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্পেশাল অলিম্পিকে ফ্লোরবল ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। ছবি: স্পেশাল অলিম্পিক

গতবারের মতো এবারও শীতকালীন স্পেশাল অলিম্পিক গেমসের ফ্লোরবল ইভেন্টে সোনা জিতেছে বাংলাদেশ নারী দল। ইতালির তুরিনে আজ ফাইনালে ইউক্রেনকে ৪-২ গোলে হারিয়েছে তারা।

বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন ময়মনসিংহের নান্দাইলের মেয়ে অধিনায়ক স্বর্ণা, মাদারীপুরের মেয়ে ফাতেমা আর পাবনার মেয়ে ফাবিয়া ও তামাল্লিন। এর আগে গতকাল সেমিফাইনালে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে হারায় বাংলাদেশ। ফ্লোরবল দলে বাংলাদেশের কোচ বিকেএসপির হকি কোচ জাহিদ হোসেন রাজু।

এই দলের দলনেতা হিসেবে আছেন সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শেখ আবুল হাশেম আর উপ দলনেতা আরেক জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন্নাহার ডানা।  

বুদ্ধিপ্রতিবন্ধীদের জন্য আয়োজিত স্পেশাল গেমস সামার ও উইন্টারে হয়। ১০২টি দেশের ৩ হাজারের বেশি খেলোয়াড় এতে অংশ নিয়েছেন এবারের উইন্টার গেমসে। সামার স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ প্রতি আসরে অসংখ্য পদক জয়লাভ করে।

পাঞ্জাব কি উঠতে পারবে শীর্ষে

রিয়ালের বিদায় নাকি সেমিফাইনালের টিকিট, কী হবে আজ রাতে

আতলেতিকো বাধা পেরিয়ে কি বার্সা সেমিতে উঠতে পারবে

রাজস্থানের জয়রথ থামাতে পারবে তো হায়দরাবাদ

আইপিএলে আজ মুখোমুখি রোহিত-কোহলি, জিতবেন কে

দুই বছর নিষিদ্ধ সোনাজয়ী ভারোত্তোলক মাবিয়া

রানা-মোস্তাফিজের লড়াইয়ে আজ কে জিতবেন

জয়ে বাছাই শেষ বাংলাদেশের

রিশাদের দল জিতবে কবে

দক্ষিণ এশিয়ার সেরা হয়ে এশিয়ার মঞ্চে বাংলাদেশ