হোম > খেলা > অন্য খেলা

বাংলাদেশ থেকে সরে গেল আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ থেকে সরেই গেল কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ। ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর ঢাকায় ৪০ দেশের অংশগ্রহণে এই আন্তর্জাতিক টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও সেটি নতুন সূচি অনুযায়ী হবে দক্ষিণ আফ্রিকার ডারবানে। আজকের পত্রিকাকে আজ এমনটা জানিয়েছেন কারাতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী।

এর আগে বাংলাদেশ থেকে সরে যায় ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ঢাকা ও সিলেটের দুই স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ১০ দলের টুর্নামেন্টটি। কিন্তু ৫ আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর বদলে যায় দেশের রাজনৈতিক পরিস্থিতি। এরপর আসরটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয় আইসিসি।   

ভেন্যু বদলে যাওয়ায় কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ ডারবানে শুরু হবে ২৭ নভেম্বর। আর শেষ হবে ২ ডিসেম্বর। 

এদিকে যত দূর শোনা যাচ্ছে, বাংলাদেশের অংশগ্রহণও এখন অনিশ্চিত। কারণ দক্ষিণ আফ্রিকায় গিয়ে অংশ নিতে অনেক অর্থের প্রয়োজন পড়বে। এই মুহূর্তে ফেডারেশনের সেটা বহন করা নাকি কঠিন। 

কারাতেতে বাংলাদেশের অর্জন একেবারে কম নয়। ২০১৯ কাঠমান্ডু এসএ গেমসে এই ইভেন্ট থেকে তিনটি স্বর্ণ জিতেছিল বাংলাদেশ।

তিনে তিন করার লক্ষ্যে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে নামছেন রোনালদোরা, খেলা দেখবেন কোথায়

রাতে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

ধবলধোলাই এড়াতে পারবে তো বাংলাদেশ

এবারও কি দেখা যাবে জার্মানির গোলবন্যা

না ফেরার দেশে বাংলাদেশ হকি দলের প্রথম অধিনায়ক

একই দিনে বাংলাদেশেরও দুই ম্যাচ, ইংল্যান্ডেরও দুই ম্যাচ

স্পেনের বিশ্বকাপের প্রথম ম্যাচ কোথায় দেখবেন

একই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, কোনটি ছেড়ে কোনটি দেখবেন

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, খেলা দেখবেন কোথায়