হোম > খেলা > অন্য খেলা

ইরাকে জ্বলে উঠলেন রোমান সানা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘরোয়া-আন্তর্জাতিক মিলিয়ে একের পর এক টুর্নামেন্টে পদক খরায় ভুগতে থাকা রোমান সানা অবশেষে পাচ্ছেন সোনা জয়ের সুযোগ। রোমান ছন্দে ফিরেছেন ইরাকের সুলাইমানিতে। উঠেছেন এশিয়া কাপ আর্চারির স্টেজ টুর রিকার্ভ এককের ফাইনালে। 

আজ ছেলেদের রিকার্ভ এককে স্বদেশি হাকিম আহমেদ রুবেলের মুখোমুখি হয়েছেন রোমান। রুবেলকে ৬-২ সেটে হারিয়ে সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন উজবেকিস্তানের আমিরখান সাদিকভ। 

ফাইনালে ওঠার লড়াইয়ে আমিরখানকে লড়াইয়ের কোনো সুযোগই দেননি রোমান। ফাইনালে উঠেছেন ৬-০ সেটে ম্যাচ জিতে। বুধবারের ফাইনালে ভারতের মৃণাল চৌহানের বিপক্ষে লড়বেন রোমান। একই দিনে ছেলেদের দলীয় ইভেন্টেও খেলবেন রোমানরা।

নারী কম্পাউন্ড ইভেন্টের ব্রোঞ্জ নিশ্চিত করেছে বাংলাদেশ।  শ্যামলী রায় ও সোমা বিশ্বাস দুজনেই হেরেছেন ভারতীয় প্রতিপক্ষের কাছে। সেমিফাইনালে ভারতের সাক্ষী চৌধুরীর কাছে ১৪৩-১৪০ পয়েন্টে হেরেছেন শ্যামলী রায়। পারনিত কাউলের কাছে ১৪৬-১৩৭ পয়েন্টে হেরেছেন সোমা বিশ্বাস। ব্রোঞ্জের লড়াইয়ে কাল মুখোমুখি হবেন শ্যামলী ও সোমা।

পর্তুগাল-স্পেন হাইভোল্টেজ শেষ ষোলোর ম্যাচ কোথায় দেখবেন

ব্রাজিল কি পাবে শেষ আটের টিকিট

ফ্রান্সকে কি চমকে দিতে পারবে প্যারাগুয়ে

নকআউট পর্বে খেলতে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

রোনালদোরা কি পারবেন ক্রোয়েশিয়া-বাধা টপকে সামনে এগোতে

ইংল্যান্ড কি আজ অঘটনের শিকার হবে

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কে হচ্ছে, জানা যাবে আজ

শেষ বত্রিশের বাধা কি পেরোতে পারবে ব্রাজিল

তিনে তিন করার লক্ষ্যে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে নামছেন রোনালদোরা, খেলা দেখবেন কোথায়