হোম > খেলা > অন্য খেলা

কাবাডির মেয়েদের ইতিহাস, যুব এশিয়ান গেমসে বাংলাদেশের পদক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

যুব এশিয়ান গেমস কাবাডিতে পদকজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী কাবাডি দল। ছবি: সংগৃহীত

যুব এশিয়ান গেমসে ইতিহাস! বাংলাদেশকে প্রথম পদক এনে দিল মেয়েদের অনূর্ধ্ব-১৮ কাবাডি দল। বাহরাইনে শ্রীলঙ্কাকে আজ ৪৭–৪০ পয়েন্টে হারিয়ে হারিয়ে অন্তত ব্রোঞ্জ নিশ্চিত করেছে মেয়েরা।

প্রথমার্ধে ২৫-১৮ পয়েন্টের ব্যবধানে ৭ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই দলই ২২ পয়েন্ট করে স্কোর করে। ফলে ৭ পয়েন্টের লিড ধরে রাখাটাই কাজে আসে বাংলাদেশের। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে তাই উল্লাসে মেতে ওঠেন খেলোয়াড়েরা।

নারী কাবাডিতে বাংলাদেশসহ এবার প্রতিদ্বন্দ্বিতা করছে, ভারত, ইরান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। পদকের জন্য জয় দরকার ছিল শুধু এক ম্যাচে। বাংলাদেশের সেই জয় এল শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে। এর আগে প্রথম তিন ম্যাচে হেরেছে ভারত, ইরান ও থাইল্যান্ডের বিপক্ষে।

যুব এশিয়ান গেমসে আগের দুই আসরে কোনো ইভেন্টেই পদক পায়নি বাংলাদেশ। বাহরাইনে সেই আক্ষেপ ঘোচালেন কাবাডির মেয়েরা। ছেলেদের কাবাডিতে বাংলাদেশ আজ খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। মেয়েদের মতো গতকাল শ্রীলঙ্কাকে ৫৩–৪০ পয়েন্টে হারিয়েছে তারা।

হ্যান্ডবলের মাঠ থেকে বাংলাদেশের বিদেশি কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি

স্প্যানিশ কোচের ছোঁয়ায় বাংলাদেশের মেয়েদের নতুন স্বপ্ন

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ টিভিতে দেখবেন কোথায়

ভারত-জিম্বাবুয়ে ম্যাচ দেখবেন কোথায়

শুধু ভারতকে নিয়ে ভাবছে না বাংলাদেশ

এবার নতুন কুঁড়িতে নিবন্ধন করেছে ১৬ লাখ খেলোয়াড়

এক ম্যানচেস্টার হেরেছে, আরেক ম্যানচেস্টার জিতবে তো

বার্সেলোনা নাকি আতলেতিকো মাদ্রিদ, কে জিতবে আজ

চ্যাম্পিয়নস ট্রফিতে গেরহার্ডেই আস্থা বাংলাদেশের

আফগানিস্তানকে কত রানের লক্ষ্য দেবে বাংলাদেশ