হোম > খেলা > অন্য খেলা

ব্রোঞ্জ নিশ্চিত করে সেমিফাইনালে ইরানকে পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ নারী কাবাডি দল। ছবি: কাবাডি ফেডারেশন

থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলাদেশ জিতেছে ৪২-২৭ পয়েন্টে। তাতে নিশ্চিত হয়েছে ব্রোঞ্জপদক। ফাইনালে ওঠার লড়াইয়ে আজই (সন্ধ্যা সাড়ে ৭টায়) স্বাগতিক ইরানের মুখোমুখি হবে বাংলাদেশ। এছাড়া প্রথম সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নেপাল।

তেহরানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও প্রথমার্ধে ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ দল। ২২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ও ১৩ পয়েন্ট নিয়ে থাইল্যান্ড বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধেও একই ছন্দ ধরে রাখে বাংলাদেশ। ম্যাচে আর ফিরতে পারেনি থাইল্যান্ড। ৪২-২৭ পয়েন্টে থাইল্যান্ডকে হারিয়ে শেষ চারে নাম লেখায় বাংলাদেশ।

ব্রোঞ্জ নিশ্চিতের পর বাংলাদেশের কোচ শাহনাজ পারভীন মালেকা বলেন, ‘এটা বাংলাদেশের কাবাডির জন্য গর্বের এক মুহূর্ত। খেলোয়াড় হিসেবে আমি এই টুর্নামেন্টে অংশ নিলেও পদক জিততে পারিনি। আজ কোচ হিসেবে আমার সেই স্বপ্ন পূরণ হলো। আমাদের জন্য দোয়া করবেন। সেমিফাইনালে ইরানকে হারিয়ে আমরা যেন ফাইনালে যেতে পারি।’

‘এ’ গ্রুপে চার দল হলেও ‘বি’ গ্রুপে তিন দল। ইরাক দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। স্বাগতিক ইরান ও নেপালের ম্যাচ ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। নেপালকে ৪৭-১৪ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে ইরান।

অন্যদিকে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ৭৩-১৯ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়েছে। এর আগে বাংলাদেশ ও থাইল্যান্ডকে হারিয়েছে তারা।

হ্যান্ডবলের মাঠ থেকে বাংলাদেশের বিদেশি কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি

স্প্যানিশ কোচের ছোঁয়ায় বাংলাদেশের মেয়েদের নতুন স্বপ্ন

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ টিভিতে দেখবেন কোথায়

ভারত-জিম্বাবুয়ে ম্যাচ দেখবেন কোথায়

শুধু ভারতকে নিয়ে ভাবছে না বাংলাদেশ

এবার নতুন কুঁড়িতে নিবন্ধন করেছে ১৬ লাখ খেলোয়াড়

এক ম্যানচেস্টার হেরেছে, আরেক ম্যানচেস্টার জিতবে তো

বার্সেলোনা নাকি আতলেতিকো মাদ্রিদ, কে জিতবে আজ

চ্যাম্পিয়নস ট্রফিতে গেরহার্ডেই আস্থা বাংলাদেশের

আফগানিস্তানকে কত রানের লক্ষ্য দেবে বাংলাদেশ