হোম > খেলা > অন্য খেলা

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের মেয়েদের সোনা জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এশিয়া কাপ আর্চারির মেয়েদের কম্পাউন্ড দলগত ইভেন্টে সোনাাজয়ী বাংলাদেশ দল। ছবি: বাংলাদেশ আর্চারি ফেডারেশন

এশিয়া কাপ আর্চারিতে সোনালি সাফল্য পেয়েছে বাংলাদেশ। ইরাকের সুলায়মানিয়ায় ২০২৬ এশিয়া কাপ–বিশ্ব র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের আর্চাররা। ফাইনালে কাজাখস্তানকে ২৩০–২২০ পয়েন্টে হারিয়ে সোনা নিশ্চিত করেন বন্যা আক্তার, কুলছুম আক্তার মনি ও শ্রীপর্না বিশ্বাসকে নিয়ে গড়া বাংলাদেশ দল।

ফাইনালে শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন বাংলাদেশের তিন আর্চার। চারটি এন্ডের প্রতিটিতেই ধারাবাহিকতা ধরে রেখে শেষ পর্যন্ত ১০ পয়েন্টের ব্যবধানে জয় তুলে নেন তাঁরা। বাংলাদেশ প্রথম এন্ডে ৫৭ পয়েন্ট অর্জন করে এগিয়ে যায়। দ্বিতীয় এন্ডেও একই স্কোর করে ব্যবধান ধরে রাখে দলটি। তৃতীয় ও চতুর্থ এন্ডে ৫৮ পয়েন্ট করে তুলে মোট স্কোর দাঁড় করায় ২৩০। বিপরীতে কাজাখস্তানের স্কোর ছিল প্রথম এন্ডে ৫৫, দ্বিতীয় এন্ডে ৫২, তৃতীয় এন্ডে ৫৬ ও শেষ এন্ডে ৫৭। সব মিলিয়ে তাদের সংগ্রহ ২২০ পয়েন্ট।

শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ ধরে রেখে স্বর্ণপদক নিশ্চিত করেন বাংলাদেশের মেয়েরা। আন্তর্জাতিক প্রতিযোগিতায় এই অর্জন দেশের আর্চারির অগ্রযাত্রায় আরেকটি উল্লেখযোগ্য সংযোজন। দলের এই সাফল্যে আর্চার, কোচসহ সংশ্লিস্ট সবাইকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন

বাংলাদেশের জালে ১৩ গোল ভারতের

ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি

পদকজয়ীদের জন্য নেই পুরস্কার

উশুর ১৭ লাখ টাকা নিয়ে সভাপতি-সম্পাদকের দ্বন্দ্ব

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ভারত

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন

শ্রীলঙ্কার কাছে হেরে পদক লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

শিরিনের রেকর্ড গড়া ডাবল, সেরা অ্যাথলেট ইমরানুর-প্রিয়া