হোম > খেলা > অন্য খেলা

এশিয়ান বিচ গেমসে বাংলাদেশের পদক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

দ্বিতীয় ম্যাচে চায়নিজ তাইপেকে হারিয়েছে বাংলাদেশ। ছবি: কাবাডি ফেডারেশন

চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমসের কাবাডি ইভেন্টে উড়ছে বাংলাদেশের নারী দল। থাইল্যান্ডকে হারিয়ে শুভসূচনা করার পর আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে চায়নিজ তাইপেকে বড় ব্যবধানে পরাজিত করেছে তারা। টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি আসরে বাংলাদেশের পদক জয়ও নিশ্চিত হলো।

আজকের ম্যাচে শুরু থেকেই চায়নিজ তাইপেকে চাপে রাখে বাংলাদেশ। প্রথমার্ধে লড়াই কিছুটা সমানে-সমান মনে হলেও ২৫-১১ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশের মেয়েরা। তাইপের রক্ষণকে তছনছ করে দিয়ে একের পর এক পয়েন্ট ছিনিয়ে নেয় তারা। শেষ পর্যন্ত ৫৯-২০ পয়েন্টের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

গেমসের নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে পা রাখার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের অন্তত একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়ে গেছে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে ৫১-৩৪ পয়েন্টের দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। টানা দুই ম্যাচে বড় ব্যবধানের এই জয় দলের আত্মবিশ্বাসকে তুঙ্গে নিয়ে গেছে।

গ্রুপ পর্বের বাধা টপকে সেমিফাইনাল নিশ্চিত হলেও বাংলাদেশের যাত্রা এখানেই থামছে না। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে আগামীকাল নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

নারী দল হাসিমুখে মাঠ ছাড়লেও পুরুষ দল টানা দ্বিতীয় ম্যাচ হেরেছে। পাকিস্তানের কাছে হারের পর আজ ইরানের কাছে ৪৭-৩১ পয়েন্টের ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

হ্যান্ডবলের মাঠ থেকে বাংলাদেশের বিদেশি কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি

স্প্যানিশ কোচের ছোঁয়ায় বাংলাদেশের মেয়েদের নতুন স্বপ্ন

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ টিভিতে দেখবেন কোথায়

ভারত-জিম্বাবুয়ে ম্যাচ দেখবেন কোথায়

শুধু ভারতকে নিয়ে ভাবছে না বাংলাদেশ

এবার নতুন কুঁড়িতে নিবন্ধন করেছে ১৬ লাখ খেলোয়াড়

এক ম্যানচেস্টার হেরেছে, আরেক ম্যানচেস্টার জিতবে তো

বার্সেলোনা নাকি আতলেতিকো মাদ্রিদ, কে জিতবে আজ

চ্যাম্পিয়নস ট্রফিতে গেরহার্ডেই আস্থা বাংলাদেশের

আফগানিস্তানকে কত রানের লক্ষ্য দেবে বাংলাদেশ