হোম > খেলা > অন্য খেলা

হাঙ্গেরিতে চমক দেখালেন বাংলাদেশের নীড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৪৫তম দাবা অলিম্পিয়াডে চমক দেখালেন বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়। ওপেন বিভাগে গত রাতে ইসরায়েলের গ্র্যান্ডমাস্টার গোর্শটেইন ইডোকে হারিয়েছেন এই ফিদে মাস্টার।

দশম রাউন্ডে ইসরায়েল প্রতিপক্ষ হওয়ায় খেলায় অংশ নেননি গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, যে কারণে চার বোর্ডের মধ্যে তিন বোর্ডে খেলা হয়। প্রথম বোর্ডে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান হেরে যান।

আর চতুর্থ বোর্ডে তাহসিন তাজওয়ার জিয়াও জয়ের নায়ক হতে পারেননি। কিন্তু নীড় ইসরায়েলের গ্র্যান্ডমাস্টার গোর্শটেইন ইডোকে (২৫৪৩ রেটিং) হারিয়ে দেখালেন চমক।

এদিকে টানা ছয় বোর্ড জেতার পর হেরেছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রাণী হামিদ। দাবা অলিম্পিয়াডে আজ রোববার শেষ রাউন্ডের খেলায় অংশ নেবেন বাংলাদেশের দাবাড়ুরা।

এবারও কি ফাইনালে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

সেমিফাইনালে কাকে পাচ্ছে ফ্রান্স

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

পর্তুগাল-স্পেন হাইভোল্টেজ শেষ ষোলোর ম্যাচ কোথায় দেখবেন

ব্রাজিল কি পাবে শেষ আটের টিকিট

ফ্রান্সকে কি চমকে দিতে পারবে প্যারাগুয়ে

নকআউট পর্বে খেলতে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

রোনালদোরা কি পারবেন ক্রোয়েশিয়া-বাধা টপকে সামনে এগোতে

ইংল্যান্ড কি আজ অঘটনের শিকার হবে

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কে হচ্ছে, জানা যাবে আজ