হোম > খেলা > ফুটবল

রক্ষণেই বেশি গুরুত্ব বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামীকাল প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষ বাহরাইন। এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ তুর্কমেনিস্তান ও মালয়েশিয়াও র‍্যাঙ্কিংয়ে এগিয়ে বড় ব্যবধানে। গ্রুপের চার দলের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে থাকা দল বাংলাদেশের গুরুত্ব তাই রক্ষণেই। 

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার বিপক্ষে দারুণ এক ড্রয়ের পেছনে মূল অবদানটা ছিল রক্ষণের। সেই ম্যাচেও সুযোগ ছিল গোলের। র‍্যাঙ্কিংয়ের ৯৯ ধাপ এগিয়ে থাকা বাহরাইনের বিপক্ষেও নিজেদের রক্ষণ মজবুত রেখে কীভাবে যাওয়া যায়, গতকাল মালয়েশিয়ার বুকেট জলিল স্টেডিয়ামে সে সবই রপ্ত করার চেষ্টা করেছেন ফুটবলাররা। 

বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় দলের মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ বলেছেন, ‘বাহরাইনের বিপক্ষে কীভাবে রক্ষণ সামলাব, সেটা নিয়েই কাজ করেছি। আমাদের রক্ষণ থেকে কীভাবে আক্রমণে যাব, কীভাবে বিল্ড-আপ করব, সেগুলো নিয়েই কাজ করছি।’ 

সহকারী কোচ মাসুদ কায়সার বলেছেন, ‘বাহরাইন শক্ত প্রতিপক্ষ, ইন্দোনেশিয়া থেকেও ভালো দল। ওদের বিশ্লেষণ করেই আমরা অনুশীলন সাজিয়েছিলাম। আশা করছি বাহরাইনের সঙ্গে ভালো একটা ম্যাচ উপহার দিতে পারব।’ 

অবসর নিয়ে এবার ভোল পাল্টালেন মার্তিনেস

‘পয়া’ জার্সি পরেই নামছে আর্জেন্টিনা-স্পেন, চ্যাম্পিয়ন হবে কারা

‘খেলতে না চাওয়া’র ম্যাচেও ইংল্যান্ড-ফ্রান্সের প্রাপ্তির সুযোগ

ফাইনালের আগে বেকায়দায় আর্জেন্টিনার কোচ

উনিশের সুতোয় গাঁথা মেসি ও ইয়ামাল

বিশ্বকাপের সেরা কোচ হওয়ার অপেক্ষায় স্কালোনি

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া ১০টি সিগারেট টানার সমান

শিরোপার চেয়ে ফাইনাল খেলাই বড় স্পেন কোচের কাছে

ফাইনালের আগে রেফারিকে সতর্ক করলেন স্পেনের কোচ

ফাইনালে ইয়ামালকে ঠেকাতে ‘চেষ্টার কমতি’ রাখবে না আর্জেন্টিনা