হোম > খেলা > ফুটবল

রোনালদোর কষ্টে সমব্যথী তাঁরাও

সদ্যোজাত সন্তান হারিয়ে নিজের কষ্টের কথা জানিয়েছিলেন রোনালদো। বলেছেন, বাবা-মা হিসেবে এর চেয়ে বড় কষ্ট আর কিছু হয় না। রোনালদোর সেই কষ্টে সমব্যথী হওয়ার কথা জানিয়ে বার্তা দিয়েছেন তাঁর সতীর্থরাও। 

সন্তান হারানোর শোকে নিমজ্জিত রোনালদোকে পাশে থাকার বার্তা দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা মার্কাস র‍্যাশফোর্ড ও দাভিদ দি হেয়াসহ অনেকেই। পাশাপাশি রোনালদোর বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদও সমবেদনা জানিয়ে বার্তা দিয়েছে। 

এর আগে যমজ সন্তানের বাবা হওয়ার খবরটা আনন্দের সঙ্গে জানিয়েছিলেন রোনালদো নিজেই। তবে যমজ সন্তান লাভের আনন্দটা খুব বেশি সময় স্থায়ী হলো না রোনালদোর। জন্মের পর কন্যাসন্তান সুস্থ থাকলেও পুত্রকে হারান রোনালদো ও জর্জিনা। এই খবর জানিয়ে রোনালদো লেখেন, ‘খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের সদ্যোজাত পুত্রসন্তান মারা গেছে। যেকোনো বাবা-মায়ের জন্য এটা সবচেয়ে বড় কষ্টের।’ 

রোনালদোর এই দুঃসময়ে তাঁকে সান্ত্বনা দিয়ে র‍্যাশফোর্ড লিখেছেন, ‘ভাই, তোমার আর জর্জিনার পাশে আছি। আমি খুবই দুঃখিত।’ রোনালদোর পোস্ট শেয়ার করে ভালোবেসে পাশে থাকার বার্তা দিয়েছেন ম্যানইউর গোলরক্ষক দি হেয়াও। 

রোনালদোর সন্তান হারানোর খবরে দুঃখ প্রকাশ করে টুইট করেছেন ইংলিশ কিংবদন্তি গ্যারি লিনেকার। তিনি লেখেন, ‘খুবই দুঃখের সংবাদ। তোমার এবং তোমার পরিবারের জন্য সমবেদনা রইল।’ 

রোনালদোকে বার্তা দিয়ে তাঁর ক্লাব ম্যানইউ লিখেছে, ‘তোমার বেদনা আমাদেরও বেদনা।’ রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, ‘আমাদের প্রিয় ক্রিস্টিয়ানো রোনালদো ও তার সঙ্গীর সন্তান হারানোর খবরে রিয়াল মাদ্রিদ, সভাপতি ও বোর্ড পরিচালকেরা শোকাহত।’ রোনালদোকে সমবেদনা জানিয়েছে প্রতিদ্বন্দ্বী ক্লাব ম্যানচেস্টার সিটিও। 

ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কিত পড়ুন:

পেনাল্টি পেয়েও গোল করতে পারল না ব্রাজিল

নোংরা ফুটবল কেন, ফরাসি সৌরভই ছড়াবেন এমবাপ্পেরা

রোমাঞ্চের আভাস দিচ্ছে স্পেন-পর্তুগাল

ফুটবল কতটা আপন করে নিচ্ছেন মার্কিনরা

বিশ্বকাপ না জিতলে ছোট হয়ে যাব না, বলছেন রোনালদো

আবারও ব্রাজিলের শুরুর একাদশে নেই নেইমার, এক পরিবর্তন

লাল কার্ড দেখা যুক্তরাষ্ট্রের ফুটবলারের নিষেধাজ্ঞা স্থগিত, ফিফাকে ট্রাম্পের ধন্যবাদ

আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দের ফুটবলারদের রাজকীয় বরণ

হাইড্রেশন ব্রেক কি কোচদের নতুন অস্ত্র

হালান্ডকে আটকাতে ব্রাজিলের পরিকল্পনা কী, নেইমার কি খেলবেন