হোম > খেলা > ফুটবল

আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক

ক্রীড়া ডেস্ক    

দলের হয়ে দ্বিতীয় গোলটা করেন সিআরসেভেন। ছবি: সংগৃহীত

সৌদি প্রো লিগে আল ফয়সালির বিপক্ষে আল নাসরের ৩-১ গোলের জয়ের পর ক্রিস্টিয়ানো রোনালদোর গোল নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। লিগ কর্তৃপক্ষ গোলটির কৃতিত্ব দিয়েছে পর্তুগিজ তারকাকে। তবে ইএসপিএনের পরিসংখ্যান সরবরাহকারী প্রতিষ্ঠান অপটা গোলটিকে আত্মঘাতী হিসেবে চিহ্নিত করেছে।

শুক্রবার ম্যাচের ৪৯তম মিনিটে জোয়াও ফেলিক্সের ফ্রি কিক থেকে হেড করার চেষ্টা করেন রোনালদো। বলটি তাঁর মাথায় স্পষ্টভাবে লেগেছিল কি না, তা নিয়ে সংশয় রয়েছে। শেষ পর্যন্ত আল ফয়সালির ডিফেন্ডার আন্দ্রেই জিরোত্তোর গায়ে লেগে বল জালে আশ্রয় নেয়। গোলের পর নিজের চিরচেনা সিউ উদ্‌যাপনে মাতেন রোনালদো।

সৌদি প্রো লিগের হিসাবে, এটি রোনালদোর ক্যারিয়ারের ৯৮২তম গোল। অর্থাৎ, পেশাদার ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে তাঁর প্রয়োজন আর মাত্র ১৮ গোল। তবে অপটা গোলটিকে আত্মঘাতী হিসেবে নথিভুক্ত করায় সেই হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে।

ম্যাচের পর ইনস্টাগ্রামে গোল উদ্‌যাপনের একটি ছবি পোস্ট করেন রোনালদো। ক্যাপশনে লেখেন, ‘চলো এগিয়ে যাই।’

ম্যাচের শুরুতেই আবদুল্লাহ আল হামদানের গোলে এগিয়ে যায় আল নাসর। রোনালদোর বিতর্কিত গোলটি ব্যবধান দ্বিগুণ করে। পরে থিও বংগোন্ডা আল ফয়সালির হয়ে একটি গোল শোধ করেন। ম্যাচের শেষ দিকে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল গোল করে আল নাসরের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

এই জয়ে সৌদি প্রো লিগের শিরোপার দৌড়ে ভালোভাবেই টিকে আছে আল নাসর। ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে রিয়াদের ক্লাবটি। সমান পয়েন্ট পাওয়া আল কাদসিয়ার অবস্থান তিনে। ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল হিলাল।

প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার জিতে মেসির নতুন ইতিহাস

১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো

শুকি ইতোফুসার গোল, তাজিকিস্তানের ক্লাবকে হারিয়ে ফর্টিসের ইতিহাস

আর্জেন্টিনায় কী উপহার পেয়েছিলেন নেইমার, ঘটনা ভাইরাল

আবাহনীকে হারিয়ে ব্রাদার্সের প্রথম জয়

ইউটার্ন নিয়ে ফিফা সভাপতির পাশে দাঁড়াল এশিয়া

স্পেনে পুরস্কার নিতে গিয়ে বাবাকে নিয়ে মেসির আবেগঘন বার্তা

এল ক্লাসিকোতে বাজিমাত করতে মরিনিওর বিশেষ পরিকল্পনা

ব্যালন ডি’অরের ভোটে কে এগিয়ে

ম্যারাডোনার মৃত্যুতে কে দায়ী, জানা যাবে ডিসেম্বরে