হোম > খেলা > ফুটবল

এশিয়ান গেমসে ব্যর্থতার পরও সুসংবাদ পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ঋতুপর্ণাদের। ফাইল ছবি

এশিয়ান গেমসে জয় পায়নি বাংলাদেশ নারী ফুটবল দল। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের বিপক্ষে গোলশূন্য ড্র থেকে র‍্যাঙ্কিং পয়েন্টে লাভ হয়েছে ঋতুপর্ণা-আফঈদাদের। আজ ফিফার প্রকাশিত নতুন তালিকায় এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।

তিন ম্যাচের টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা হয়েছিল বড় ব্যবধানের হার দিয়ে। উত্তর কোরিয়ার বিপক্ষে ১০ গোলের পর দক্ষিণ কোরিয়ার কাছে ছয়বার জালে বল জড়াতে দেখেছেন বাংলাদেশের মেয়েরা। তবু এই দুই পরাজয়ে র‌্যাংকিং পয়েন্টে বড় ধাক্কা লাগেনি। বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকা দল দুটির কাছে হেরে পয়েন্ট কমেছে যথাক্রমে ০.০৬ ও ০.২৮।

শেষ ম্যাচের ড্রয়ে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি পয়েন্টও বেড়েছে বাংলাদেশের। মিয়ানমারের বিপক্ষে ম্যাচের পর ৪.৬৪ পয়েন্ট যোগ হয়েছে তাদের হিসাবে। সব মিলিয়ে বাংলাদেশের অর্জন এখন ১১৭৫.৩৫ পয়েন্ট।

এই ফলের প্রভাব পড়েছে মিয়ানমারের অবস্থানেও। বাংলাদেশের চেয়ে র‌্যাংকিংয়ে ৫০ ধাপ এগিয়ে থাকা দলটি এক ধাপ নেমে গেছে ৫৬ নম্বরে। এই ড্রয়ের পর মিয়ানমারের ঝুলিতে পয়েন্ট কমেছে ৫.৫৪।

মিয়ানমারকে হারিয়েই গত বছর প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। সেই জয়ের পর র‌্যাংকিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করে ফিফার আলোচনায় এসেছিল দলটি। এবার এশিয়ান গেমসে জয় না পেলেও মিয়ানমারের বিপক্ষে ড্রয়ের সুবাদে র‌্যাংকিংয়ে এক ধাপ এগোল বাংলাদেশ।

বাইসাইকেল কিকের গোলে হোঁচট খেল মোহামেডান, কিংসের জয়

বার্সার ঘুম কেড়ে নেওয়ার চেষ্টা পিএসজি সমর্থকদের

রোনালদো কি ক্লাবের মালিক হচ্ছেন

মেসিকে নিয়ে স্মৃতিকাতর সাবেক সতীর্থ

৪২ প্রশ্নে ফিফাকে চাপে ফেলল উয়েফা

আর্জেন্টিনা ম্যাচে সমালোচনা করায় শাস্তি পেলেন মিসরের কোচ ও ফুটবলার

৩৮ সেকেন্ডেই জরিমানার টাকা তুলবেন রোনালদো

বার্সা-পিএসজি মহারণ দেখবেন কোথায়

সাফে থাকতে পারে ভিএআর

বিশ্বকাপ খেলতে যাওয়া ফুটবলারদের ব্যক্তিগত খরচে বুট দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী