হোম > খেলা > ফুটবল

মৌসুম শুরুর আগেই সিটির হাতে শিরোপা দেখছেন ক্লপ

গত মৌসুমে শেষ দিনের নাটকীয়তায় ম্যানচেস্টার সিটির কাছে লিগ শিরোপা হাতছাড়া করেছে লিভারপুল। গত পাঁচ বছরে চারবার চ্যাম্পিয়ন হয়েছে ম্যানসিটি। মাঝে একবার কেবল সিটির জয়যাত্রা ঠেকাতে পেরেছে লিভারপুল। ২০১৯-২০ মৌসুমে সিটিকে পেছনে ফেলে শিরোপা উৎসবে মাতে অ্যানফিল্ডের দলটি।

আগামী মৌসুমেও সিটির সঙ্গে লিভারপুলকে শিরোপা দৌড়ে দেখছে ফুটবল বিশ্লেষকেরা। তবে লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ তেমনটা ভাবছেন না। তাঁর মনে হচ্ছে, সেই সিটিই আবার চ্যাম্পিয়ন হবে। আর নিজের লক্ষ্য হিসেবে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করার কথা বলেছেন তিনি।

প্রাক মৌসুম প্রস্তুতিতে বর্তমানে ব্যস্ত সময় পার করছে লিভারপুল। এর মাঝে আগামী মৌসুম নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে ক্লপ বলেন, ‘প্রিমিয়ার লিগে শিরোপার জন্য অনেক লড়াই হবে। এটা প্রিমিয়ার লিগ। কে জিতবে সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই। শেষ পর্যন্ত সিটি চ্যাম্পিয়ন হবে বলে মনে হচ্ছে। যদি আমরা চ্যাম্পিয়ন না হতাম তবে সিটি টানা ৫-৬ বার চ্যাম্পিয়ন হতো, এই দেশে যা সত্যিই উদ্ভট ব্যাপার। তবে আমাদের লক্ষ্য হচ্ছে, মৌসুমে নিজেদের সেরা খেলাটা খেলা।’

আগামী মৌসুমে নিজেদের মূল লক্ষ্যের কথা জানাতে গিয়ে ক্লপ আরও বলেন, ‘এটা সব সময় এমন যে, মূল লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়নস লিগে উত্তীর্ণ হওয়া। এটা এখনই অনেক কঠিন। আপনি যদি সেই লক্ষ্য অর্জন করেন এবং তারপর যদি শিরোপা লড়াইয়ের সময় থাকে তবে লড়বেন। এ ছাড়া মৌসুমের বেশির ভাগ সময় লড়াইটা হয় চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য।’

ইউরোপের দলের বিপক্ষে আগেও খেলেছিল বাংলাদেশ

বিশ্বকাপে জায়গা করে নিতে নেইমারের অস্ত্রোপচার

প্রথমবার ইউরোপে খেলতে যাচ্ছে বাংলাদেশ

‘এখন খেললে মৌসুমে হাজার গোল করতেন ম্যারাডোনা’

বাংলাদেশের সামনে আজ বাঁচা-মরার লড়াই

বায়ার্নের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে নামছে রিয়াল

বাংলাদেশ-ভিয়েতনাম ফুটবল ম্যাচ দেখবেন কোথায়

‘ইরানের বিশ্বকাপে খেলার সম্ভাবনা খুবই কম’

ফ্রান্সের ফুটবলে তুলকালাম, ২৭ খেলোয়াড়ের ২৪ জনকেই লাল কার্ড

ফ্রান্সের জন্য ইউরোপের বড় এক ক্লাবকেও ফিরিয়ে দিয়েছেন জিদান