হোম > খেলা > ফুটবল

মেসিদের হারিয়ে বিলাসবহুল গাড়ি পাচ্ছেন সৌদি ফুটবলাররা

আর্জেন্টিনার বিপক্ষে অবিশ্বাস্য এক জয়ে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা অঘটন ঘটায় সৌদি আরব। বিশ্বকাপে আকাশি নীলদের হারানোর পুরস্কার পাচ্ছেন সৌদি ফুটবলাররা। প্রত্যেক ফুটবলারকে বিলাসবহুল গাড়ি দেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সউদ।

যুক্তরাজ্যভিত্তিক এক সংবাদ সংস্থার প্রতিবেদনে জানা গেছে, আর্জেন্টিনাকে হারানোর পুরস্কার হিসেবে ফুটবলারদের গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি যুবরাজ সউদ। ৬০ লাখ মালয়েশিয়ান রিঙ্গিতের (বাংলাদেশি ১৩ কোটি ৬৪ লাখ টাকা) মূল্যের রোলস রয়েলস ফ্যান্থম মডেলের গাড়ি দেওয়া হবে সৌদি ফুটবলারদের। বিশ্বকাপ শেষে দেশে ফিরলে প্রত্যেক ফুটবলারকেই গাড়ি দেওয়া হবে বলে জানিয়েছেন যুবরাজ সউদ।

২২ নভেম্বর লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্জেন্টিনা-সৌদি আরব। ম্যাচের ১০ মিনিটের সময় পেনাল্টিতে লিওনেল মেসি এগিয়ে নেন আর্জেন্টিনাকে। এরপর দ্বিতীয়ার্ধের ৪৮ ও ৫৩ মিনিটে ২ গোলে এগিয়ে যায় সৌদি আরব। তবে সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইসের দৃঢ়তায় আর কোনো গোল করতে পারেনি আকাশি নীলরা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে সৌদি আরব।

সৌদি আরব ফুটবল সম্পর্কিত জানতে এখানে ক্লিক করুন

চমক দিয়ে বিশ্বকাপ শুরু করা সৌদি আরব খেলবে আজ দ্বিতীয় ম্যাচ। এডুকেশন সিটি স্টেডিয়ামে পোল্যান্ডের মুখোমুখি হবে সৌদি আরব। আর ৩০ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে লুসাইলে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে সৌদি আরব।

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

‘এই দল কখনোই আর্জেন্টিনার মানুষদের ছেড়ে যাবে না’

শেষ আটে আর্জেন্টিনার ম্যাচ কবে, দেখে নিন

টাইব্রেকারে কলম্বিয়াকে কাঁদিয়ে শেষ আটে আর্জেন্টিনাকে পেল সুইজারল্যান্ড

কান্নার কারণ জানিয়ে মেসি, ‘বিশ্বকাপ থেকে এখনই বিদায় নিতে চাইনি’

ম্যাচ শেষে মিসরের কোচকে ইসরায়েলের পতাকা দেখালেন আর্জেন্টিনা ভক্ত

মিসরের পতাকা হাতে ফিফা সভাপতি

দেখে নিন মিসরের বিপক্ষে করা মেসির রেকর্ডের মালা

‘এই দল যা করেছে, তা অবিশ্বাস্য’— বললেন মেসি

আর্জেন্টিনার কাছে হেরে যাঁকে ঘিরে ক্ষোভে ফুঁসছে মিসর, কে সেই রেফারি

‘বিপণনের স্বার্থে তারা মেসিকে বিশ্বকাপে রাখতে চায়’, বিস্ফোরক মিসরের কোচ