হোম > খেলা > ফুটবল

রাশফোর্ডের জয়ের আনন্দ মাটি সড়ক দুর্ঘটনায়

সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড। গত শনিবার রাতে গাড়ি দুর্ঘটনার শিকার হোন তিনি। তবে শারীরিকভাবে বড় কোনো আঘাত পাননি। খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

অনুশীলন শেষে ইউনাইটেডের ক্যারিংটন ট্রেনিং গ্রাউন্ড ছাড়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে রাশফোর্ডের সাদা রঙের রোলস রয়েস ব্রান্ডের গাড়িটি। এই ঘটনার ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

গতকাল রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে তাদের মাঠ টার্ফ মুরে ১-০ গোলে জিতেছে রেড ডেভিলরা। এই জয়ের আনন্দ তরতাজা থাকতেই রাশফোর্ডের দুর্ঘটনার দুঃসংবাদ শুনল ইউনাইটেড সমর্থকেরা। ম্যাচটিতে পুরো ৯০ মিনিট খেলেছেন ২৫ বছর বয়সী তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচ পর জিতেছে ইউনাইটেড। 

কোচ এরিক টেন হাগের স্কোয়াড এই জয়ের পর নিজেদের ট্রেনিং গ্রাউন্ডে ফিরে আসে। সেখান থেকে ব্যক্তিগত গাড়িতে করে নিজেদের গন্তব্যে চলে যায়। সে সময় রাশফোর্ডে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। ছড়িয়ে পড়া এই দুর্ঘটনার ভিডিওতে দেখা যায়, রাতের বেলা ইউনাইটেড স্ট্রাইকারের গাড়িটি বাতিজ্বলা অবস্থায় রাস্তার এক পাশে পড়ে আছে। পাশে গুটি কয়েক ঔৎসুক মানুষ ও ট্রাফিক পুলিশ।

ফেডারেশন কাপে ব্রাদার্স যেন অন্য এক দল

নতুন ঠিকানা পেলেন কাজী তারিক, কোন ক্লাব

এমন আয়োজন দেখলে খুশিই হতেন ম্যারাডোনা

অবহেলার কারণে ম্যারাডোনার মৃত্যু: নতুন করে বিচারপ্রক্রিয়া শুরু

কোচ বরখাস্তের দুই সপ্তাহ পর নতুন কোচ পেল ঘানা

নিজেদের মেলে ধরার চ্যালেঞ্জ কাতারের

১ জুন থেকে নতুন ফুটবল মৌসুমের দলবদল

আর্জেন্টিনার ফুটবলারকে লাল কার্ড দেখানোয় খেপেছেন কোচ

বাংলাদেশ দলের দায়িত্ব নিতে আগ্রহী এই জার্মান কোচও

ঘানায় টিম বাসে হামলা, ফুটবলার খুন