এভাবেও ফিরে আসা যায়—আটলান্টায় গত রাতে আর্জেন্টিনা-মিসর ম্যাচ দেখে এই গান মনে পড়তে পারে। যে ম্যাচের পরতে পরতে ছিল রোমাঞ্চ।শেষ ষোলোর ম্যাচটিতে ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয়ে আর্জেন্টিনা উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। ঠিক কয়েক ঘণ্টা পর ভ্যাঙ্কুভারে শেষ ষোলোর আরেক ম্যাচে সুইজারল্যান্ড-কলম্বিয়া ৯০ মিনিট পেরিয়ে ১২০ মিনিটেও ছিল গোলশূন্য ড্র। টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সুইসরা। চলুন ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক আর্জেন্টিনা-মিসর, সুইজারল্যান্ড-কলম্বিয়া ম্যাচের কিছু ঘটনা।