হোম > ছবি

সুইজারল্যান্ডকে হারিয়ে ষষ্ঠবারের মতো সেমিতে আর্জেন্টিনা, নরওয়েকে থামিয়ে দিল ইংল্যান্ড

কানসাসে আজ আর্জেন্টিনা-সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালের ৯০ মিনিট পর্যন্ত ১-১ গোলে ড্র অবস্থায় ছিল। পেনাল্টি শুটআউটে গড়ানো যখন কেবল সময়ের ব্যাপার ছিল, সেসময়ই ঘুরে যায় খেলা। ১১২ ও ১২০ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে গোল দুটি করেন হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেস। এর আগে ১০ মিনিটে লিওনেল মেসির অ্যাসিস্টে গোল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তার। আর সুইজারল্যান্ডের একমাত্র গোল ৬৭ মিনিটে করেন ডান এনদয়ে। ৩-১ গোলে জিতে আর্জেন্টিনা কেটেছে সেমিফাইনালের টিকিট। যেটা তাদের ষষ্ঠ সেমিফাইনাল। এদিকে মায়ামিতে গত রাতে নরওয়ে এগিয়ে থেকেও জিততে পারেনি। ইংল্যান্ড ২-১ গোলে জিতে কেটেছে সেমির টিকিট। চলুন ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক আর্জেন্টিনা-সুইজারল্যান্ড, ইংল্যান্ড-নরওয়ে ম্যাচের কিছু ঘটনা।

সুইজারল্যান্ডকে আজ কানসাসে কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসি এবার গোল না পেলেও আলেক্সিস মাক আলিস্তারকে দিয়ে গোল করিয়েছেন। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে ১০ অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন মেসি। সেমিফাইনাল নিশ্চিতের পর সতীর্থদের সঙ্গে এভাবেই জার্সি উড়িয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ছবি: এএফপি
রেফারি জোয়াও পেদ্রো সিলভা পিনেইরোর সঙ্গে লিওনেল মেসির অনেকবার কথা কাটাকাটি হয়েছে। কানসাসে আজ সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে রেফারির দিকে আঙুল উঁচিয়ে এভাবেই কথা বলেন মেসি। ছবি: এএফপি
সুইজারল্যান্ডের লুজানে আজ ভক্ত-সমর্থকেরা আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচ দেখেছেন। ছবি: এএফপি
১২০ মিনিটের পর ১ মিনিটে গোল করার পর লাউতারো মার্তিনেজ যেভাবে উদযাপন করেছেন, তাঁকে থামানোর সাধ্য যেন ছিল না কারোরই। গোলের পর দৌড়ে গ্যালারিতে থাকা দর্শকদের কাছে চলে যান তিনি। ছবি: এএফপি
কানসাসে অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেসের গোলে আর্জেন্টিনা ৩-১ গোলে হারিয়েছে সুইজারল্যান্ডকে। ষষ্ঠবারের মতো বিশ্বকাপে সেমিতে ওঠার পর মায়ামিতে এভাবেই উদযাপন করেছেন আর্জেন্টাইন সমর্থকেরা। ছবি: এএফপি
১১২ মিনিটে দুর্দান্ত এক গোল করেন হুলিয়ান আলভারেস। কানসাসে আজ সুইজারল্যান্ডের বিপক্ষে দলের দ্বিতীয় গোলের পর এভাবেই উড়ন্ত চুমু ছোড়েন তিনি। বিশ্বকাপে এটা তাঁর পঞ্চম গোল। ছবি: এএফপি
আর্জেন্টিনার কাছে ৩-১ গোলে হারের পর এভাবেই দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়লেন সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন। ছবি: এএফপি
ইংল্যান্ডের ত্রাতা এখন জুড বেলিংহাম। মায়ামিতে গতকাল মধ্যরাতে নরওয়ের বিপক্ষে ৪৫ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে সমতাসূচক গোল করেছেন তিনি। ১-১ গোলে ড্রয়ের পর অতিরিক্ত সময়ে গড়ালে সেখানেও বেলিংহামের জাদু। ৯৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি নিশ্চিত করেছেন ইংল্যান্ডের জয়। ছবি: এএফপি
২৮ বছর পর বিশ্বকাপ খেলতে এসে কোয়ার্টার ফাইনালে ওঠে নরওয়ে। মায়ামিতে গত রাতে ইংল্যান্ডের বিপক্ষে এগিয়েও গিয়েছিল নরওয়েজীয়রা। কিন্তু ইংল্যান্ড ২-১ গোলে জিতে কেটেছে সেমিফাইনালের টিকিট। ছন্দে থাকা আর্লিং হালান্ড এভাবেই কেঁদেছেন ম্যাচ হেরে। কোয়ার্টার ফাইনালে বিদায়ের আগে করেন ৭ গোল। ছবি: এএফপি

বেলজিয়ামকে কাঁদিয়ে সেমিতে স্পেন

দিনের ছবি (১১ জুলাই, ২০২৬)

মরক্কোকে কাঁদিয়ে সেমিফাইনালে ফ্রান্স

দিনের ছবি (৯ জুলাই, ২০২৬)

অবিশ্বাস্য জয়ে কোয়ার্টারে আর্জেন্টিনা, শেষ আটে সুইজারল্যান্ডও

দিনের ছবি (৮ জুলাই, ২০২৬)

রোনালদোর কান্নাভেজা বিদায়, যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিল বেলজিয়াম

দিনের ছবি (৭ জুলাই , ২০২৬)

ব্রাজিলকে বিদায় করে দিল নরওয়ে, কোয়ার্টারে ইংল্যান্ড

দিনের ছবি (৬ জুলাই , ২০২৬)