হোম > ছবি

ছবিতে ছবিতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের কিছু ঘটনা, ১৬ বছর পর চ্যাম্পিয়ন স্পেন

ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—নিউজার্সির আর্জেন্টিনা-স্পেন ফাইনাল দেখে এমনটা চাইলে অনেকে বলতে পারেন। ২০১০ সালে জোহানেসবার্গে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল স্প্যানিশরা। ১১৬ মিনিটে গোল দিয়েছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। ১৬ বছর পর গতকাল স্পেন জিতল ১-০ গোলেই। আর্জেন্টিনার বিপক্ষে নিউজার্সিতে এবার ১০৬ মিনিটে গোল করেছেন ফেরান তোরেস। চলুন ছবিতে ছবিতে দেখে নিই আর্জেন্টিনা-স্পেন ফাইনালের কিছু ঘটনা।

১৬ বছর পর শিরোপা জিতল স্পেন। আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এভাবেই উদযাপন করেছেন স্প্যানিশ ফুটবলাররা। ছবি: এএফপি
প্রথম বিশ্বকাপেই চ্যাম্পিয়ন লামিনে ইয়ামাল। স্পেনের জন্য তা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা। সতীর্থদের সঙ্গে শিরোপা হাতে নিয়ে এভাবেই হাসিমুখে উদযাপন করেছেন ইয়ামাল। ছবি: এএফপি
টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতা হলো না লিওনেল মেসির। স্পেনের কাছে হেরে রানার্সআপ হওয়ার পর তাঁর চোখ বেয়ে ঝরেছে পানি। ছবি: এএফপি
৩৯ দিনের বিশ্বকাপ শেষ হলো গতকাল। নিউজার্সিতে শিরোপা নির্ধারণী ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ফাইনাল শেষে বিশ্বকাপ শিরোপার প্রতিকৃতি উপস্থাপন করা হয়েছে ফাইনালের ভেন্যুতে। ছবি: এএফপি
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
নিজের প্রথম বিশ্বকাপেই শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন লামিনে ইয়ামাল। চ্যাম্পিয়ন হওয়ার পর ভাইকে এভাবে কোলে জড়িয়ে ধরেছেন স্প্যানিশ তরুণ ফুটবলার। ছবি: এএফপি
৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। তবে ফাইনালে একেবারে নিষ্প্রভ ছিলেন। স্পেনের ফুটবলাররা তাঁকে বোতলবন্দী করে রেখেছেন। রানার্সআপ হওয়ার পর আর্জেন্টাইন ফুটবলারের দুচোখ বেয়ে ঝরেছে পানি। ছবি: এএফপি
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জিতেছে স্পেন। মাদ্রিদে গতকাল চ্যাম্পিয়ন হওয়ার পর এভাবেই উদযাপন করেছেন স্প্যানিশ সমর্থকেরা। ছবি: এএফপি
নিউজার্সিতে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জিতেছে স্পেন। স্প্যানিশদের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পর মেটলাইফ স্টেডিয়াম এভাবেই হয়ে ওঠে উৎসবমুখর। ছবি: এএফপি

দিনের ছবি (২১ জুলাই, ২০২৬)

দিনের ছবি (১৯ জুলাই, ২০২৬)

দিনের ছবি (১৭ জুলাই, ২০২৬)

ইংল্যান্ডকে হারিয়ে ষষ্ঠবারের মতো ফাইনালে আর্জেন্টিনা

দিনের ছবি (১৬ জুলাই, ২০২৬)

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

দিনের ছবি (১৫ জুলাই, ২০২৬)

দিনের ছবি (১৪ জুলাই, ২০২৬)

সুইজারল্যান্ডকে হারিয়ে ষষ্ঠবারের মতো সেমিতে আর্জেন্টিনা, নরওয়েকে থামিয়ে দিল ইংল্যান্ড

দিনের ছবি (১২ জুলাই, ২০২৬)