হোম > ছবি

মরক্কোকে কাঁদিয়ে সেমিফাইনালে ফ্রান্স

ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—বিশ্বকাপে ফ্রান্স-মরক্কো নকআউট পর্বের ম্যাচ মানে এমন কিছুই। টানা দুই বিশ্বকাপে নকআউট পর্বের ফল ২-০। ২০২২ ফুটবল বিশ্বকাপে সেমিফাইনালের পর এবার কোয়ার্টার ফাইনালে মরক্কোকে কাঁদাল ফ্রান্স। বোস্টনে গত রাতে দুটি গোলেই কিলিয়ান এমবাপ্পে অবদান রেখেছেন। একটা করেছেন এবং অপরটা সতীর্থকে দিয়ে করিয়েছেন। চলুন ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালের কিছু ঘটনা।

আবারও নকআউট পর্বে ফ্রান্সের কাছে পড়ল মরক্কো। এবারও জয়ী ফ্রান্স। বোস্টনে গত রাতে কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়েছে ফরাসিরা। ছবি: এএফপি
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফ্রান্স নিশ্চিত করেছে সেমিফাইনাল। বোস্টনে গত রাতে জয়ের পর এভাবেই উদযাপন করেছেন ফ্রান্সের ফুটবলাররা। ছবি: এএফপি
বোস্টনে ছেলে দাইলান দেশমের সঙ্গে আলিঙ্গন করেছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। ছবি: এএফপি
বোস্টনে বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল ফ্রান্স-মরক্কো ম্যাচে সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইবরাহিমোভিচ। ছবি: এএফপি
মরক্কোর বিপক্ষে ২-০ গোলে জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে এভাবেই উদযাপন করেছেন ভক্তরা। ছবি: এএফপি
৬০ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ৬৬ মিনিটে উসমান দেম্বেলেকে দিয়ে গোলও করিয়েছেন। এবারের বিশ্বকাপে ৮ গোল ও ৩ অ্যাসিস্টে গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এখন ফ্রান্সের অধিনায়ক। ম্যাচ শেষে এমবাপ্পেকে জড়িয়ে ধরেছেন দিদিয়ের দেশম। ছবি: এএফপি
ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে কোয়ার্টার ফাইনালেই থেমে গেছে মরক্কোর পথচলা। হারের পর কাঁদছেন মরক্কো অধিনায়ক আশরাফ হাকিমি। ছবি: এএফপি

দিনের ছবি (৯ জুলাই, ২০২৬)

অবিশ্বাস্য জয়ে কোয়ার্টারে আর্জেন্টিনা, শেষ আটে সুইজারল্যান্ডও

দিনের ছবি (৮ জুলাই, ২০২৬)

রোনালদোর কান্নাভেজা বিদায়, যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিল বেলজিয়াম

দিনের ছবি (৭ জুলাই , ২০২৬)

ব্রাজিলকে বিদায় করে দিল নরওয়ে, কোয়ার্টারে ইংল্যান্ড

দিনের ছবি (৬ জুলাই , ২০২৬)

উড়ন্ত জয়ে কোয়ার্টারে মরক্কো, এমবাপ্পের গোলে শেষ আটে ফ্রান্স

দিনের ছবি (৫ জুলাই , ২০২৬)

রুদ্ধশ্বাস ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা