ফুটে থাকা লাল ফুলের অপরূপ সৌন্দর্য আর সেই ফুলের গভীর থেকে মধু আহরণে ব্যস্ত এক প্রজাপতি—প্রকৃতির এই মুগ্ধকর মুহূর্ত যেন এক অনন্য জীবনের গল্প বলে। ফুল ও প্রজাপতির এই নিবিড় মিতালি প্রকৃতির সৌন্দর্যকে আরও রঙিন ও প্রাণবন্ত করে তুলেছে। মনোমুগ্ধকর এই দৃশ্য আজ সকালে ক্যামেরাবন্দি করা হয়েছে রাজশাহী নগরীর জেলা শিল্পকলা একাডেমি ভবনের সামনে থেকে। ছবি: মিলন শেখ