হোম > জাতীয়

১৫ আগস্ট সরকারি ছুটি কি থাকছে, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করে সাধারণ ছুটি রাখা হয়েছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর এখন সেই ছুটি থাকবে কি না এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে। আজ মঙ্গলবার বিকেলে বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 

আজ দুপুরে পিলখানার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন বিজিবি সদস্যদের খোঁজখবর নেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। 

এ সময় সাংবাদিকেরা ১৫ আগস্ট সরকারি ছুটির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এটা এখনই আমি বলতে পারব না। আজ বিকেলে আমরা বসব, সেখানে এটা নিয়ে আলোচনা হবে। যেটা হয় আমরা নির্ধারণ করব।’

এদিকে ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে রাজধানীর ধানমন্ডিতে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও দলীয় নেতা-কর্মীরা সোশ্যাল মিডিয়ায় নানাভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। ফলে ধারণা করা হচ্ছে, ১৫ আগস্ট আওয়ামী লীগ রাজধানীতে বড় সমাবেশ করতে যাচ্ছে। 

এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সেদিন প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে। কেউ যাতে কোনো ধরনের গন্ডগোল করতে না পারে। আমরা সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করব। পুলিশ থাকবে, বিজিবি, র‍্যাব থাকবে। হয়তো সেনাবাহিনীও থাকবে।’

আরও খবর পড়ুন:

কমিশনহীন দুদক: মামলাহীন এক মাস, থেমে আছে সিদ্ধান্ত

সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে

পৌনে ৪ হাজার কোটির প্রকল্প সীমান্ত সড়কে

সময় শেষ হয়ে যাচ্ছে, তবু অনড় দুই পক্ষই

অধস্তন আদালতের সময়সূচিতে পরিবর্তন

গোঁজামিল দিয়ে জনগণকে গণভোটে বাধ্য করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তিন মাসে ৩৩১ অস্ত্র উদ্ধার র‍্যাবের, গ্রেপ্তার ৩৪৭৩

সংসদে আবারও মাইক বিভ্রাট, হ্যান্ডমাইকে কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে মাইক বিভ্রাট: প্রকৃত কারণ জানতে সচিবকে নির্দেশ, দুই কারণ উল্লেখ স্পিকারের

মানবতাবিরোধী অপরাধে হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল